Jahirul Hasan
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় মিশন খুলবে কেনিয়া

বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে পররাষ্ট্র দফতর পর্যায়ের তৃতীয় দফার বৈঠক বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম এবং কেনিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কেনিয়ার পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং নাইরোবিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকের পর থেকে অর্জিত অগ্রগতির পর্যালোচনা করা হয়। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, ব্লু-ইকোনমি (নীল অর্থনীতি), সংস্কৃতি, ক্রীড়া এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

উভয়পক্ষ দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, ব্লু-ইকোনমি ও চুক্তিভিত্তিক কৃষিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে ঝুলে থাকা চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর (এমওইউ) প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয়। বাংলাদেশ ওষুধ, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি খাতে নিজেদের সক্ষমতা ও শক্তির কথা তুলে ধরে।

কেনিয়া সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ এবং কেনিয়ায় আরও বেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করেছে। তারা বাংলাদেশে উন্নতমানের কফি, শিম (বিন), তুলা ও প্রক্রিয়াজাত মাংস রফতানির প্রস্তাব দেয়।

তারা জানায়, শিগগিরই ঢাকায় কেনিয়ার আবাসিক মিশন স্থাপন করা হবে। এ ছাড়া তারা জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর আওতায় সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ে উৎসাহিত করতে সম্মত হয়।

চতুর্থ দফার আলোচনা ২০২৮ সালের অক্টোবরে নাইরোবিতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

1

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

2

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

3

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

4

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

5

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

6

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

7

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

8

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

9

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

10

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

11

পাকিস্তান সেনাবাহিনীতে এতো রদবদল কেন?

12

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

13

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

14

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

15

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

16

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

17

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

18

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

19

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

20