Jahirul Hasan
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

ম্যানচেস্টার ডার্বিতে আরলিং হালান্ডের বিতর্কিত গোল নিয়ে ম্যাচের পর থেকেই আলোচনা সমালোচনা হচ্ছে। তবে ম্যানচেস্টার সিটি কোচ এনজো মারেসকার কাছে সেই আলোচনা বা সমালোচনার কোনো গুরুত্ব নেই। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল ১০ জনের দল নিয়েও দলের অসাধারণ পারফরম্যান্স। 

ডার্বিতে শুরুতেই ফিল ফোডেন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় সিটি। ব্রুনো ফার্নান্দেজকে লাথি মারার প্রতিক্রিয়ায় মাঠ ছাড়তে হয় ইংলিশ মিডফিল্ডারকে। এরপরও ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সিটি। জয়সূচক গোলটি করেন হালান্ড।

তবে সেই গোল নিয়েই তৈরি হয় বিতর্ক। সতীর্থ এনজো ফার্নান্দেজ অফসাইড অবস্থানে থেকে বলের দিকে এগিয়ে যাওয়ায় সেখানে তার হস্তক্ষেপ হয়েছিল কি না, সেটিই প্রশ্ন। পরে রেফারিং সংস্থা প্রো রেফ স্বীকার করে, গোলটি বৈধ ঘোষণা করা ছিল ‘বিচারের ভুল’। এরপর আবারও প্রশ্নের মুখে পড়ে ভিএআর ও দায়িত্বে থাকা কর্মকর্তারা।

তবে কর্মকর্তাদের প্রতি কিছুটা সহানুভূতিই দেখিয়েছেন মারেসকা। তিনি বলেন, ‘ভিএআর রুমে থাকা লোকজনের জন্য বিষয়টি সহজ নয়। ১০-২০ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কঠিন। কখনো তারা ভুল করে। আমি ভুল করি, খেলোয়াড়রাও ভুল করে। এটা আমাদের কাজেরই অংশ।’

মারেসকার মতে, ভুল হয়েছে, এটা স্বীকার করাই যথেষ্ট। একই সঙ্গে পুরোনো এক ডার্বির ঘটনাও টেনে এনেছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে সিটিকে হারিয়েছিল। সে ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের সমতাসূচক গোলের সময় মার্কাস রাশফোর্ড অফসাইড অবস্থানে ছিলেন। রাশফোর্ড বল স্পর্শ না করলেও সিটি দাবি করেছিল, তার অবস্থান খেলায় প্রভাব ফেলেছিল। তবে তাদের প্রতিবাদ কাজে আসেনি।

মারেসকা বলেন, ‘তিন বছর আগে আমি এখানে থাকতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঠিক একই ঘটনা ঘটেছিল। গোলটি নিয়মসিদ্ধ ছিল না এবং কেউ ক্ষমাও চায়নি। আমরা এখনো সেই ক্ষমার অপেক্ষায় আছি।’

তবে শেষ পর্যন্ত বিষয়টিকে ফুটবলেরই অংশ হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘কখনো সিদ্ধান্ত আপনার পক্ষে যায়, কখনো বিপক্ষে। এটাই ফুটবল।’

বৃহস্পতিবার লিগ কাপের ম্যাচে নরউইচের মুখোমুখি হবে সিটি। সেই ম্যাচের আগে হালান্ডের গোলের বিতর্ক থেকে আলোচনার মোড় ঘুরিয়ে দলের পারফরম্যান্সের দিকে নিতে চেয়েছেন মারেসকা। তিনি বলেন, ‘ওই ম্যাচে আমরা ৭০-৭৫ মিনিট ১০ জন নিয়ে খেলেছি। এরপরও একটি মুহূর্ত নিয়ে কথা বলে যাওয়াটা বেশি গুরুত্ব দেওয়া। আমার মনে হয়, আমাদের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। আমি তাতে খুশি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

1

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

2

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

3

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

4

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

5

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

6

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

7

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

8

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

9

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

10

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

11

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

12

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

13

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

14

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

15

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

16

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

17

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

18

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

19

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

20