Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জার্মানির দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করলেন ক্লপ, বাদ ‘সর্বোচ্চ গোলদাতা’

উয়েফা নেশন্স লিগের চারটি ম্যাচকে সামনে রেখে প্রথমবার জার্মান জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন ইয়ুর্গেন ক্লপ। দুটি পৃথক স্কোয়াডে তিনি ৪৪ ‍ফুটবলারকে ডেকেছেন। তবে সেখানে জায়গা হয়নি বিশ্বকাপে জার্মানির সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভের। একইসঙ্গে এটি অন্যান্য তারকা ফুটবলারদের জন্যও সতর্কবার্তা হতে পারে!

ক্লপের এই ‘ডাবল স্কোয়াড’ আসন্ন নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচগুলোকে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলে জায়গা ধরে রাখার দীর্ঘ এক পরীক্ষায় পরিণত করতে পারে। ফ্লোরিয়ান ভির্টজ ও কাই হাভার্টজের মতো তারকাদের সর্বোচ্চ দুটি ম্যাচে খেলানো হতে পারে। এর মাধ্যমে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলোয়াড়দের ওপর চাপ কমাতে চাইছেন ক্লপ।

আন্তর্জাতিক ফুটবলে ক্লপের শুরুটাও ছিল বেশ ব্যতিক্রমী। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, সমালোচনা যদি অতিরিক্ত হয়ে যায় কিংবা সংবাদমাধ্যমের হস্তক্ষেপ অসহনীয় পর্যায়ে পৌঁছে, তাহলে পদত্যাগের কথাও ভাবতে পারেন। এবার জার্মানির স্কোয়াড ঘোষণায়ও চাঞ্চল্য তৈরি করেছেন সাবেক এই লিভারপুল কোচ।

বৃহস্পতিবার ডাক পাওয়া অনেক খেলোয়াড়েরই এখনও জার্মানির সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নেই। তাদের মধ্যে এলভার্সবার্গের মিডফিল্ডার ফেলিক্স কেইডেল ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইউনেস এবনুতালিবের মতো খেলোয়াড় আছেন, যারা শীর্ষ বিভাগের ক্লাব ফুটবলেও মাত্র হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন।

নেশন্স লিগের লিগ পর্বে স্কোয়াডের ক্ষেত্রে একমাত্র বড় সীমাবদ্ধতা হলো– প্রতিটি ম্যাচের আগে মধ্যরাতের মধ্যে ২৩ জন খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে। তবে এক ম্যাচ থেকে পরের ম্যাচে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে। বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা হওয়া দেনিজ উন্দাভের জায়গা হয়নি দলে। 

এমনকি গালাতাসারেই’র উইঙ্গার লেরয় সানেও ক্লপের স্কোয়াডে নেই। ফলে জার্মানির হয়ে তার ৮০ ম্যাচের অভিজ্ঞতার ঝুলি আপাতত আর বাড়ছে না। আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির নেশন্স লিগ অভিযান শুরু হবে। তিন দিন পর (২৭ সেপ্টেম্বর) গ্রিস এবং ১ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে খেলবে জার্মানি। ক্লপের দল ৪ অক্টোবর আবারও গ্রিসের বিপক্ষে নামবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

1

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

2

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

3

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

4

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

5

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

6

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

7

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

8

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

9

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

10

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

11

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

12

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

13

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

14

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

15

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

16

সিপিএলে দল পেলেন মিরাজ

17

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

18

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

19

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

20