Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বাহিনীর

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির কাছের কাহবুব পাহাড়ি অঞ্চল নিয়ে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে এখনো তীব্র লড়াই চলছে। গতকাল বুধবার ওই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে হুথিরা। এরপর সেখানকার সরকার সমর্থিত জায়ান্টস ব্রিগেড তাদের ঠেকিয়ে দেয়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজ বুধবারও (১৭ সেপ্টেম্বর) সেখানে লড়াই অব্যাহত আছে। এরমধ্যে হুথিরা পাহাড়ি অঞ্চলটিতে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় তাদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সেখানকার জায়ান্টস ব্রিগেডের সঙ্গে যোগ দিয়েছে হোমল্যান্ড শিল্ড নামে আরেকটি সরকার সমর্থিত বাহিনী।

তাদের হামলায় হুথিদের বিপুল অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তারা দুই হুথি যোদ্ধাকে আটক এবং তাদের একটি ড্রোনও ভূপাতিত করেছে।

অপরদিকে তাইজেও হুথি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। আলজাজিরার সাংবাদিক ইউসুফ মাওরে রাজধানী সানা থেকে জানিয়েছেন, হুথিরা আরও সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও তা এখন থমকে আছে। মূলত সরকারি বাহিনীর পাল্টা আক্রমণের কারণে তারা এখন আপাতত এগোতে পারছে না।
তবে যদি বিশাল পাল্টা আক্রমণ না চালানো হয় তাহলে হুথিদের এই অগ্রযাত্রা আটকানো যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া এক্ষেত্রে সৌদিরও সহায়তা লাগবে।

তাইফের পশ্চিমাঞ্চলে সৌদি অবশ্য বিমান হামলা চালিয়ে ইয়েমেনি বাহিনীকে সহায়তা করছে। সেখানকার বিস্তৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করছে হুথিরা।

এরমধ্যে সৌদির বিমান হামলায় তাইজে এক বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

1

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

2

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

3

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

4

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

5

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

6

আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন

7

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

8

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

9

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

10

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

11

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

12

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

13

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

14

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

15

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

16

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

17

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

18

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

19

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে

20