Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর নিরাপত্তার জন্য দোয়া করছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী আলেম মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টের এক পোস্টে এই পবিত্র স্থাপনার জন্য দোয়া করেছেন তিনি।

দোয়ায় তিনি এই পবিত্র স্থাপনাকে সবধরনের অশুভ শক্তি থেকে হেফাজতের আবেদন করেছেন আল্লাহর কাছে। মাওলানা তারিক জামিল তার দোয়ায় বলেছেন, হে আল্লাহ! আপনার পবিত্র ঘর কাবা শরীফ, মসজিদে নববী এবং দুই পবিত্র মসজিদের অংশ পুরো ভূমিকে সব ধরনের বিপদ- আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন।

তিনি বলেছেন, হারামাইন শরিফাইনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখুন। এসব পবিত্র স্থানের নিরাপত্তা আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং এর নিরাপত্তা আমাদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়।

তিনি বলেন, হে আমাদের প্রতিপালক! আপনার অনুগ্রহ ও রহমতে হারামাইন শরিফাইনকে চিরকাল নিরাপদ ও শান্তির স্থান হিসেবে রাখুন। 
শেষে তিনি বলেন, হে বিশ্বজগতের প্রতিপালক, আমাদের এ দোয়া কবুল করুন। আমিন।

প্রসঙ্গত, পবিত্র নগরী মক্কাতে হুথিরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট বুধবার বলেছে, হুথিদের এ ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে মক্কার আকাশসীমায় হুথিরা এ ড্রোন ছোড়ে বলে অভিযোগ করেছে সৌদি আরব।

তবে মক্কা নগরীতে ড্রোন হামলাল অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। সৌদির এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে হুথিরা। সশস্ত্র এ গোষ্ঠীর পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন, মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। যা এর আগেও দাবি করা হয়েছে। কিন্তু এখন এমন দাবি আর কাউকে ভুল বোঝায় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

1

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

2

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

3

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

4

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

5

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

6

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

7

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

8

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

9

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

10

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

11

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

12

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

13

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

14

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

15

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

16

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

17

ভেদরগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কম

18

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

19

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

20