Jahirul Hasan
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং শেষে পাহাড় থেকে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ সময় তার সঙ্গে আহত হন চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।

আঘাতের বিষয়ে এ অভিনেতা বলেন, দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।

বাসার আরও জানান, এ ঘটনায় চিত্রগ্রাহক রনির শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। তিনি বেশি আহত হয়েছেন। এ অবস্থায় আগামী দুই-তিন দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানান অভিনেতা। 

জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ে থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। তার সহশিল্পী হিসেবে আছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

1

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

2

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

3

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

4

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

5

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

6

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

7

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

8

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

9

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

10

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

11

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

12

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

13

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

14

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

15

স্পিকারের সামনে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ

16

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

17

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

18

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

19

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

20