Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

লিওনেল মেসির জন্য রাতটা ছিল হতাশায় ভরা। পেনাল্টি মিস, হলুদ কার্ড, পোস্টে দুবার বল লাগা এবং বাতিল হওয়া গোল—সব মিলিয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে একের পর এক ব্যর্থতার সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হেরেছে মেসির ইন্টার মিয়ামি।

এই হারের ফলে লিগে মিয়ামির সাত ম্যাচের অপরাজিত যাত্রার অবসান হয়েছে। একই সঙ্গে টানা তৃতীয় ম্যাচে হারল দলটি। শীর্ষস্থান দখলের সুযোগও হাতছাড়া হয়েছে তাদের।

জিওডিস পার্কে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। স্পট কিকে মেসির শট ছিল বেশ দুর্বল। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক।

ফিরতি বলে সার্জিও রেগিলন গোল করলেও ভিডিও রিভিউয়ের পর তা বাতিল হয়। পেনাল্টি নেওয়ার সময় রেগিলন আগেই বক্সে ঢুকে পড়েছিলেন।

এই পেনাল্টি মিসের মাধ্যমে দীর্ঘ সময় পর অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠল মেসির। ২০১৪ সালের পর প্রথমবার টানা তিনটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন তিনি।
এর আগে চলতি গ্রীষ্মের বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি। এবার ন্যাশভিলের বিপক্ষেও ব্যর্থ হলেন তিনি।

এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে এমএলএসের শীর্ষে উঠে এসেছে ন্যাশভিল। অন্যদিকে, ন্যাশভিলের বিপক্ষে জিততে পারলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে ওঠার সুযোগ ছিল মিয়ামির। কিন্তু বড় হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

1

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

2

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

3

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

4

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

5

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

6

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

7

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

8

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

9

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

10

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

11

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

12

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

13

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

14

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

15

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

16

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

17

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

18

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

19

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

20