Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

দারুণ ফর্মে আছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। তারই পুরস্কার-স্বরূপ মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার দ্বারপ্রান্তে আছেন কাভান।

সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোর জন্য অল্প সময়ের ব্যবধানে স্কোয়াড ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে তারা চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে। কোচ মরিসিও পচেত্তিনোর দলে কাভান সুলিভানকে নেওয়া হতে পারে প্রথম জানিয়েছিলেন ইএসপিএনের প্রতিনিধি জেফ কার্লাইল।

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখা সুলিভানকে অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের পর এমএলএস আবারও মাঠে গড়ানোর পর তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ওই সময়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। আর সেই পারফরম্যান্সই কাভান সুলিভানকে পচেত্তিনোর নজরে এনেছে।

যদিও সেপ্টেম্বরের শুরুতে সম্পূর্ণ ভিন্ন কারণে যুক্তরাষ্ট্র কোচের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সুলিভান। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেললে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন বলে মনে করেন। বিশ্বকাপে শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল মার্কিন ফুটবল দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান। বাকি ‍দুই ভাই এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন 
সুলিভানের সেই মন্তব্যের বিষয়ে তখন পচেত্তিনো বলেছিলেন, ‘আমরা সবকিছুই দেখছি, সবকিছুর ওপরই নজর রাখছি। অবশ্যই আমরা প্রতিভাবান খেলোয়াড় চাই, যারা সাহসী ও আত্মবিশ্বাসী। কিন্তু এমন নয় যে, তারা এমন কিছু অনুভব করবে বা বলবে, যা তারা এখনও মাঠে দেখাতে পারেনি কিংবা অর্জন করেনি। আমার মনে হয়, কেবল (লিওনেল) মেসি হলেই একটু সীমা ছাড়িয়ে কথা বলার অধিকার থাকে। আপনি যদি আটটি ব্যালন ডি’অর জিতে থাকেন, ঠিক আছে। তখন কিছুটা ঔদ্ধত্যের সঙ্গে কথা বলতে পারেন।’

আসন্ন আন্তর্জাতিক সূচিতে সুলিভান মাঠে নামলে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন তিনি। সবচেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেকের রেকর্ডটি ফ্রেডি আদুর। ২০০৬ সালে কানাডার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অভিষেকের সময় সুলিভানের চেয়ে কয়েক মাস কম বয়সী ছিলেন আদু। তবে আদুর আরও একটি দীর্ঘদিনের রেকর্ড ইতোমধ্যে ভেঙে দিয়েছেন সুলিভান। ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে অভিষেক ম্যাচে তিনি উত্তর আমেরিকার যেকোনো বড় পেশাদার ক্রীড়া লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন।

২০২৪ সালের মে মাসে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে চুক্তি করেন কাভান সুলিভান। সেই চুক্তিতে ১৮ বছর বয়সে পৌঁছানোর পর তার ম্যানচেস্টার সিটিতে দলবদলের একটি সুযোগ রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

1

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

2

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

3

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

4

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

5

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

6

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

7

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

8

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

9

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বল

11

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

12

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

13

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

14

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

15

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

16

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

17

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

18

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

19

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

20