Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

জাতীয় দল কিংবা ঘরোয়াতে ক্রিকেট ক্যারিয়ার শেষে অনেক ক্রিকেটারই ক্রিকেটের সঙ্গেই থাকতে চান। সেক্ষেত্রে কেউ কোচিং, ধারাভাষ্য আবার কেউ বিসিবির প্রশাসনিক বিভাগে যুক্ত হন। এদিকে পেশাদার কোচিংয়ে আসতে হলে সার্টিফিকেটের প্রয়োজন হয়। 

ভবিষ্যতে ক্রিকেট ছাড়ার পর যারা কোচিংয়ে আসতে চান তাদের জন্য এখনই কোচিং কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটার ও জাতীয় দলের খেলোয়াড়দের জন্য লেভেল ওয়ান কোচিং কোর্স চালু করছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কোর্স। 

প্রথম শ্রেণীর ক্রিকেটার, জাতীয় ক্রিকেটারদেরই শুধু সুযোগ থাকছে এই কোর্সে অংশ নেওয়ার। ইতোমধ্যে বিসিবি ৩০ জনের নামও চূড়ান্ত করেছে। সাধারণ কোচিং কাঠামো অনুযায়ী লেভেল ওয়ানের পর রয়েছে লেভেল টু ও লেভেল থ্রি। কোচিংয়ে আসার ক্ষেত্রে লেভেল ওয়ানকেই প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে কোচিংয়ের প্রাথমিক বিষয় ও মৌলিক ধারণাগুলো শেখানো হয়।

কোর্সটির পরিচালনার দায়িত্বে থাকা এক কোচ বলেন, ‘এটা তো লেভেল ওয়ান হবে। সাধারণত যেটা হয়, সেটাই হবে। লেভেল ওয়ান হয়, লেভেল টু হয়, লেভেল থ্রি হয়। এটা একটা লেভেল ওয়ান কোর্স। বিশেষ কোনো কিছু না।’

‘সাধারণত আমরা লেভেল এ থেকে শুরু করি। এ হচ্ছে একদম প্রাথমিক, যেখানে মৌলিক বিষয়গুলো দেখানো হয়। তারপর লেভেল ওয়ান থেকেই আসলে পরের ধাপগুলো করা হয়। যখন জেলা কোচ নেওয়া হয় বা কোনো কিছুতে নিয়োগ দেওয়া হয়, তখন লেভেল ওয়ান থেকেই আসলে শুরু হয়। সেই হিসেবে এটা প্রথম ধাপ।’

বিসিবির গেম ডেভেলপমেন্টের একটি সূত্র থেকে জানা গেছে যারা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন, বা জাতীয় দলে খেলেছেন তাদেরই নেওয়া হয়েছে, ‘প্রথম শ্রেণির ও জাতীয় দলের খেলোয়াড়। বেশিরভাগই জাতীয় দলের খেলোয়াড়, প্রথম শ্রেণির খেলোয়াড় কম। বিশেষভাবে শুধু প্রথম শ্রেণির ও জাতীয় দলের খেলোয়াড়দের জন্যই এটা আয়োজন করা হচ্ছে। কাদের করানো হবে, সেটা বিসিবি নির্বাচন করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

1

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

2

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

3

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

4

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

5

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

6

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

7

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

8

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

9

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

10

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

11

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

12

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

13

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

14

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

15

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

16

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

17

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

18

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

19

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

20