Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের অধিক সময় পেরিয়ে গেছে। আমাদের পরে স্বাধীন হয়েও অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করতে পেরেছে, অর্থনীতি স্বাবলম্বী করতে পেরেছে। এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার। আপনাদের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে।’

রবিবার প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া সমুদ্রসৈকতে এক সমাবেশে এসব কথা বলেন।

এর আগে তিনি কক্সবাজার মাতারবাড়ী থেকে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার প্রদত্ত ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। সমাবেশস্থলে এসে পৌঁছান দুপুর ২টায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের নারীদের স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, কৃষকদের জন্য করেছি কৃষক কার্ড। বাঁশখালী লবণ চাষিরা শিগগিরই এই প্রক্রিয়ার আওতায় আসবেন।’

চীন সরকার এখানে বিনিয়োগ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মাতারবাড়ী যাওয়ার সময় মিরসরাই থেকে পুরো সমুদ্র উপকূল হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছি। এই সমুদ্র আমাদের সম্পদ। এখানে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে, এসব কারখানায় চট্টগ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে।’

সমাবেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু বক্তব্য দেন।

বিকাল ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বাঁশখালী শেয়ার করে ফটিকছড়ির উদ্দেশে। ফটিকছড়িতে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুলাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর হাটহাজারী ও নগরের রেডিসন ব্লু হোটেলে দলের কর্মসূচিতে অংশ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

1

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

2

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

3

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

4

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

5

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

6

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

7

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

8

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

9

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

10

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

11

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

12

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

13

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

14

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

15

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

16

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

17

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

18

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

19

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

20