লন্ডনে আগামী সোমবার ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান হবে। ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে আছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়াম এমবাপের মতো তারকারা। ২৬ অক্টোবর লন্ডনের মঞ্চে বর্ষসেরার স্বীকৃতি পাওয়ার আগে সামান্য ব্যবধানে ‘১০০ মার্কা’ পুরস্কার জিতলেন কেইন।
আগের মৌসুম জুড়ে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বের সেরা ১০০ ফুটবলারের র্যাঙ্কিং করে স্প্যানিশ সংবাদপত্র মার্কা। তাদের আয়োজনে এই বার্ষিক ফুটবল পুরস্কার দেওয়া হয়।
আন্তর্জাতিক সাংবাদিক, সাবেক ফুটবলার ও কোচদের নিয়ে গড়া জুরির ভোটে বিজয়ী নির্বাচিত হন। মনোনীত ১০০ জনের মধ্যে থেকে ২২৬ ভোটার তাদের সেরা ১৫ জনকে বেছে নেন, প্রথম স্থানের জন্য ৩০ পয়েন্ট, দ্বিতীয় ২৫ এবং তৃতীয় ২৩।
এই বছর ট্রফিটি জিতেছেন কেইন। করিম বেনজেমা, আর্লিং হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়র ও ইয়ামালের সঙ্গে সবশেষ বিজয়ীর তালিকায় যুক্ত হলেন বায়ার্ন মিউনিখ তারকা।
৩৯৬২ পয়েন্ট পেয়েছেন কেইন। বার্সেলোনা ও স্পেন ফরোয়ার্ড ইয়ামালের (৩৯৩৭) চেয়ে মাত্র ২৫ পয়েন্ট বেশি। এমবাপে ৩৪৪০ পয়েন্ট নিয়ে এমবাপে তৃতীয় হয়েছেন।