Jahirul Hasan
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন

কাজী মাহবুবুল আলম (সেলিম): যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা (২০)-কে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ২ মাস ১৭ দিন পেরিয়ে গেলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না পেয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে 
মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে অনুষ্ঠিত মানবন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মামলার বিবরণ,নিহত সুরাইয়ার মা মনোয়ারা বেগম বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৪২, তারিখ: ২৭ এপ্রিল ২০২৬। ধারা: ৩০৬ পেনাল কোড। মামলার আসামিরা হলেন,নাসির হোসেন মোমিন, নাদিম, শিমুল, রাতিন, সর্ব পিতা: বাবু মিয়া, এবং বাবু মিয়া ও বেবি বেগম। বাদি ও আসামির ঠিকানা: বাসা-৬, লাইন-১৭, রোড-১১, ব্লক-সি, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

পরিবারের অভিযোগ,বাদী ও পরিবারের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য সুরাইয়া ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাতে আসামিরা সুরাইয়াকে নির্মমভাবে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করে। ভোর ৬টা থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে নিজ বাসায় তার মরদেহ পাওয়া যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নাসির সুরাইয়াকে নিয়মিত মানসিক নির্যাতন করতো। 

পুলিশি হয়রানি ও তদন্তে অনীহার অভিযোগ, নিহতের পরিবার গুরুতর অভিযোগ করে বলেন, থানায় মামলা করতে গেলে আসামি পক্ষ আগেই উপস্থিত ছিল। তদন্তকারী এসআই মোহাম্মদ আবুসামা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান। পরে ওসি এ কে এম আলমগীর জাহানের কাছে গেলে তিনি গালাগালি করেন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে বাদীকে দিয়ে স্বাক্ষর করিয়ে থানা থেকে বের করে দেন।

পরিবারের দাবি, ঘটনার ২ মাস ১৭ দিন হলেও এখনো পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। উল্টো আসামিরা বাদী পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

দাবি,একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে মামলাটি নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

1

খাল পরিষ্কার ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক

2

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

3

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

4

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

5

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

6

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

7

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

8

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

9

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

10

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

11

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

12

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

13

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

14

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

15

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

16

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

17

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

18

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

19

সংবিধানে ঈমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি

20