Jahirul Hasan
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

ডাগআউট আর ড্রেসিংরুমে হোসে মরিনহোর জীবন কেমন, তা হয়তো সবারই জানা। ২৫ বছর ধরে ইউরোপিয়ান ফুটবল চষে বেড়াচ্ছেন তিনি। বেনফিকা, পোর্তো, চেলসি, ম্যানইউ, রোমা ও ইন্টার মিলান ঘুরে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হয়েছেন তিনি। খেলোয়াড়দের নিয়ে ব্যস্ততার মাঝে কি পরিবারকে সময় দিতে পারেন এই পর্তুগিজ? অনেকের মনে ওঠা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অকপটে কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

মরিনহো স্বীকার করেছেন, তার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন না। তার স্ত্রী ও সন্তানরা তাতে যেন আরও খুশি। পর্তুগিজ কোচ জানালেন, তিনি তাদের সঙ্গে না থাকলেই সময়টা বেশি উপভোগ করেন! ছোটবেলার বান্ধবী মাতিলদে ‘তামি’ ফারিয়ার সঙ্গে শুভ পরিণয় হয়েছে মরিনহোর। দুজনের সম্পর্ক ৩৫ বছরেরও বেশি সময়ের। তাদের ঘরে আছে দুই সন্তান, ৩০ বছর বয়সী  মাতিলদে ও ২৬ বছরের হোসে মারিও জুনিয়র।

ম্যানচেস্টারে থাকাকালে মরিনহো লউরি হোটেলে একাই থাকতেন। তার সন্তানরা বেড়ে ওঠার সময়ে থাকতেন পশ্চিম লন্ডনের পারিবারিক বাসায়। ৬৩ বছর বয়সী মরিনহো নেটফ্লিক্স প্ল্যাটফর্মের একটি নতুন ডকুমেন্টারিতে পারিবারিক জীবন নিয়ে কথা বলেন।

মরিনহো বলেন, ‘মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আমার সেখানে থাকা উচিত ছিল, কিন্তু আমি সেখানে নেই। তবে আমি চাই না আপনি ভাবুন যে পরিবার আমার কাছে কম গুরুত্বপূর্ণ কিছু। তারা এমন এক জায়গায় আছে যার সাথে ফুটবলের কোনো তুলনাই হতে পারে না।’

তিনি আরও যোগ করেন, ‘তবে সত্যি বলতে, আমি জানি আমাকে ছাড়া তারা জীবনটা অনেক বেশি উপভোগ করে। এটাই বাস্তবতা। এটাই সত্য। তারা যদি আমাকে নিয়ে কোনো রেস্তোরাঁয় যায়, তবে তা আমাকে ছাড়া যাওয়ার চেয়ে সম্পূর্ণ ভিন্ন অনুভূতি দেয়।’

কোচ হিসেবে সাফল্যের কৃতিত্ব প্রায় সময় তামিকে দেন মরিনহো। তিনি বললেন, ‘আমি যতটা সম্ভব তাদের সুরক্ষিত রাখতে চেষ্টা করি। কিন্তু অবশ্যই আমি অনেকবার ব্যর্থ হয়েছি। এটা সহজ নয়।’ আও যোগ করলেন, ‘তামি একজন অসাধারণ মা। তারা বোঝে যে আমি ফুটবলে যা, তা আমার জীবনের অংশ। তাদেরকে এটা বুঝতে হবে। আপনারা আমাকে নিজেকে নিয়ে কথা বলতে জোর করবেন, কিন্তু আমি এটা চাই না।’

তার আরও কথা, ‘আমি মনে করি আপনার খুশি, কষ্ট এবং সমস্যাগুলো অনুশীলন মাঠেই ছেড়ে আসবেন। হয়তো এটা বিষয়গুলোকে দেখার একটি সেকেলে ব্যাপার, কিন্তু আমি এমনই। আমি বদলাতে চাই না, অনেক দেরি হয়ে গেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

1

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তর

2

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

3

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

4

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

5

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

6

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

7

যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন মার্কিন

8

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

9

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

10

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

11

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

12

নীল জলরাশির প্রেমে পারশা

13

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

14

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

15

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

16

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

17

মাদ্রিদ ক্লাবে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান

18

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

19

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

20