Jahirul Hasan
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন্স

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর থেকেই চাপের মুখে ‘মাইটি’ অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতি কাটানো এবং সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের জয়ের বিকল্প নেই। আগামীকাল (শনিবার) ম্যাকাই টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ডারউইনে নিজেদের ব্যর্থতা স্বীকার ও বাংলাদেশের প্রশংসা করেছেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ (শুক্রবার) বাংলাদেশের বিপক্ষে হার নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার কি না প্রশ্নে কামিন্স বলেন, ‘আসলে জানি না। দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে, এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করিই সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়।’

বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আদর্শ (ফল) নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার।’

ম্যাকাইতে খুব বেশি খেলা না হওয়ায় উভয়ের পারফরম্যান্সে প্রভাব থাকবে বলে মনে করেন অজি অধিনায়ক, ‘কিছুটা প্রভাব রাখবে। কিছু ফুটেজ দেখেছি অস্ট্রেলিয়া এ দল এবং ভারত এ দলের। এখানে লম্বা সময় ব্যাট করে যেতে পারলে ব্যাট করা যায়। যদিও সেটা কয়েক বছর আগের। পিচ এখন ভিন্ন হতে পারে।’

ম্যাকাইয়ের উইকেট কেমন হবে তা নিয়ে স্পষ্ট ধারণা নেই বলে জানালেন কামিন্স, ‘আরেকবার পিচ দেখতে হবে। লাল বল, টেস্ট ম্যাচ, ফলে একটু অপেক্ষা করতে চাই। উইকেট দেখিনি এখনও। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

1

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

2

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

3

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

4

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

5

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

6

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

7

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

8

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

9

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

10

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

11

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত: পালিয়ে গেল চা

12

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

13

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

14

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

15

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

16

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

17

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

18

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

19

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

20