Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা রাশিয়ার

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ এবং তুরস্কের মাধ্যমে সেই অস্ত্র ইউক্রেন পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিষয়ক একটি গোয়েন্দা রিপোর্ট হাতে এসেছে বলে দাবি করেছে রাশিয়া। এ ইস্যুতে দুই রাষ্ট্রের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং তুরস্ক যদি যৌক্তিক ব্যাখ্যা না দেয়, তাহলে দুই দেশের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে গুরুতর ক্ষয়ক্ষতি হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবারের বিবৃতিতে জারাখোভা বলেছেন, “গোয়েন্দাসূত্রে আমরা খবর পেয়েছি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এসব অস্ত্র ও গোলাবারুদের প্রথমে তুরস্কের বন্দরে আসবে, তারপর সেখান থেকে চালান পাঠানো হবে ইউক্রেনে।

“রাশিয়া এই গোপন অস্ত্রের চালান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চাইছে। যদি কোনো যৌক্তিক ব্যাখ্যা না আসে, তাহলে ওয়াশিংটন এবং আঙ্কারার সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্কের গুরুতর ক্ষয়ক্ষতি হবে”, বিবৃতিতে বলেছেন জাখারোভা।

উল্লেখ্য, টানা চার বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত বেশ কয়েক মাস ধরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছিল ইউক্রেন। সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইতে ওয়াশিংটনে গিয়েছিলেন জেলেনস্কি।

এদিকে, প্রসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা করবে না যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া তুরস্কও বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছে যে আঙ্কারা এমন কোনো পদক্ষেপ কখনও নেবে না, যা এ যুদ্ধকে আরও উসকে দেয়।

এদিকে, সম্প্রতি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামারা প্রদেশে গত কয়েক দিন ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এই সামারা প্রদেশেই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের দপ্তর অবস্থিত।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রোসকসমসের স্থাপনা লক্ষ্য করে সফল হামলা পরিচালনা করা হয়েছে এবং এই হামলায় ব্যবহার করা হয়েছে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ফ্লেমিঙ্গো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

1

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

2

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

3

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

4

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

5

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

6

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

7

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

8

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

9

ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেরে নেয়ার

10

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

11

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

12

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার

13

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

14

ফের আকস্মিক বানের মুখে নেপাল : জারি উচ্চ সতর্কতা

15

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বা

16

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

17

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

18

ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া পারমাণবিক চুক্তি নয়, সৌদিকে ট্রাম্প

19

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

20