Jahirul Hasan
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেশি গোল করার কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হালান্ড

ম্যানচেস্টার সিটির অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন কয়েকজন। তবে আরলিং হালান্ডকে সেই তালিকায় খুব একটা এগিয়ে রাখছেন না কোচ এনজো মারেসকা। কারণটা বেশ মজার, নরওয়ের এই স্ট্রাইকার এত বেশি গোল করেন যে, অধিনায়ক হলে গোল উদযাপনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে!

বার্নার্দো সিলভা গত মৌসুম শেষে চলে যাওয়ার পর সিটির অধিনায়কত্বে শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা পূরণে নতুন অধিনায়ক বেছে নেওয়ার কাজ চলছে। তবে হালান্ডকে অধিনায়ক করার ক্ষেত্রে মারেসকার আপত্তি মূলত তার নিজেরই করা একটি পুরোনো নিয়মে।

লেস্টার সিটি ও চেলসিতে কোচিংয়ের সময় মারেসকার নিয়ম ছিল, দল গোল করলে অধিনায়ককে উদযাপনে না গিয়ে ডাগআউটে আসতে হবে। সেখানে কোচের কাছ থেকে নিতে হবে পরবর্তী নির্দেশনা।

অধিনায়ক বাছাই প্রসঙ্গে সাংবাদিকদের মারেসকা বলেছেন, ‘লেস্টার ও চেলসিতে আমার একটি নিয়ম ছিল। আমরা গোল করলে অধিনায়ককে উদযাপন না করে বেঞ্চে এসে নির্দেশনা নিতে হতো।’

এরপরই হালান্ডকে নিয়ে মজার মন্তব্য করেছেন তিনি, ‘কিন্তু সে (হালান্ড) গোল করলে তো উদযাপন করতে পারবে না। আরলিং অধিনায়ক হলে আমাদের তো সমস্যা হয়ে যাবে। ভাবতে পারছেন?’

মারেসকার যুক্তিটা পরিষ্কার। তার মতে, গোলের পর দুই-তিন মিনিটও দলের জন্য গুরুত্বপূর্ণ। ওই সময়েই কিছু কৌশলগত পরিবর্তন বা নির্দেশনা দেওয়া যায়। সিটির কোচ বলেন, ‘দুই বা তিন মিনিট হলেও সব সময় কিছু না কিছু ঠিক করার থাকে। এই মুহূর্তে আমাদের তিন-চারজন অধিনায়ক আছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

1

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

2

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

3

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

4

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

5

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

6

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

7

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

8

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

9

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

10

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

11

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

12

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান

13

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

14

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

15

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

16

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

17

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

18

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

19

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

20