Jahirul Hasan
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির বিতর্কিত ভারত সফরের কথা মাথায় রেখে সতর্ক ব্রাজিল দল

গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির সফরের কথা ভুলে যায়নি ভারত। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক কলকাতায় গিয়ে কী বিরক্তিকর অভিজ্ঞতাই মধ্যেই না সময় কাটিয়েছেন! আয়োজকদের চরম অব্যবস্থাপনার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি যেন না হতে হয়, সেটা মাথায় রেখে ব্রাজিল দলকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ভারত।

বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে।  স্থানীয় সমর্থকদের ফুটবলের অন্যতম সেরা একটি দলকে মাঠে দেখার দুর্লভ সুযোগ করে দেবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আতিথেয়তা দিতে প্রস্তুত হচ্ছে ফুটবলপাগল এই শহর। আর সেই লক্ষ্যে ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়াম সাজিয়ে তোলা হচ্ছে নতুন রূপে।

ম্যাচের আগে দলের সদস্যদের জন্য নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে ব্রাজিল থেকে আট সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল বুধবার কলকাতায় এসে পৌঁছেছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। প্রতিনিধি দলটিতে নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রাক্তন সেনা কর্মকর্তারা রয়েছেন।

সংবাদমাধ্যমটি এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘ব্রাজিলের এই নিরাপত্তা দলে বিশেষজ্ঞ ও সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন। মূল দল পৌঁছানোর বেশ আগেই তারা বুধবার ভোরে কলকাতায় চলে আসবেন। তাদের কাজ হলো খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা।’

গত বছরের ডিসেম্বরে ভারত সফরকালে ফুটবল সুপারস্টার মেসি কলকাতার সল্টলেক স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন। কিন্তু চরম অব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠায় মাত্র ২৫ মিনিট পরই তিনি স্থান ত্যাগ করেন। এটা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

এমন অপ্রীতিকর ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এছাড়া ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের মুখোমুখিও হতে যাচ্ছে ভারত।

হাই-প্রোফাইল এই দুটি আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে দ্রুতগতিতে স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে। গ্যালারির স্ট্যান্ডগুলোতে নতুন রং করা হচ্ছে, আসন পরিবর্তন ও নতুন করে নম্বর বসানো হচ্ছে এবং দর্শকদের সুযোগ-সুবিধা উন্নত করা হচ্ছে। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এই সংস্কার কাজ পরিচালনা করছে। তাদের অধীনে সল্টলেক স্টেডিয়াম পরিচালিত হয়।

ম্যাচের দিন দর্শকদের অভিজ্ঞতা আরও ভালো করতে গ্যালারির লবিতে খাবারের স্টল বসানো হবে। অন্যদিকে ভারী বৃষ্টিপাত ও পরপর ম্যাচের কারণে মূল পিচ ও অনুশীলনের মাঠের ঘাস পুনর্নির্মাণের কাজ শেষ করছেন মাঠকর্মীরা।

স্টেডিয়ামের বাইরের অংশও সুন্দর করে সাজানো হচ্ছে, যার মধ্যে ল্যান্ডস্কেপিং ও নান্দনিক সাজসজ্জার কাজ চলমান রয়েছে। দর্শকদের সহজে ও সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য অতিরিক্ত প্রবেশদ্বার নির্মাণ করা হচ্ছে এবং বিদ্যমান গেটগুলো চওড়া করা হচ্ছে। শৌচাগার ও অন্যান্য সাধারণ সুবিধাগুলো সংস্কার করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অনুশীলনের মাঠের চারপাশে নতুন বেড়া স্থাপন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

1

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

2

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

3

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

4

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ম

5

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

6

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

7

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

8

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষা

9

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

10

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

11

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

12

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

13

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

14

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

15

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

16

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

17

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

18

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

19

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

20