Jahirul Hasan
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মোহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে নতুন কেউ দায়িত্ব নিতে পারেন। সেই দায়িত্ব নিতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও।

বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের এপ্রিলে। এসিসির পূর্ণ সদস্য পাঁচ দেশ—ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেই চক্রাকারে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় পরবর্তী মেয়াদে বাংলাদেশের দায়িত্ব পাওয়ার কথা।

তবে নাকভির মেয়াদ বাড়ানোর সুযোগ একেবারে নেই, এমনও নয়। এসিসির নিয়ম অনুযায়ী, নির্বাহী বোর্ডের সদস্যদের সর্বসম্মত সম্মতিতে সভাপতির মেয়াদ বাড়ানো যেতে পারে। তবে এসিসির নির্বাহী বোর্ডের এক সদস্যের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান নির্বাহী বোর্ডে নাকভির মেয়াদ বাড়ানোর বিষয়ে সেই ঐকমত্য নেই।

সেই সদস্যের ভাষ্য, সভাপতির দুই বছরের মেয়াদ পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে চক্রাকারে দেওয়ার নিয়ম রয়েছে। এ কারণে নাকভির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে সদস্য দেশগুলোর ঐকমত্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের ট্রফি বিতরণ নিয়ে ভারত ও এসিসির মধ্যে তৈরি হওয়া পরিস্থিতির কারণেও নাকভির নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে। তবে এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে পরবর্তী সভাপতির নাম ঘোষণা করেনি।

ফলে ২০২৭ সালের এপ্রিলে নাকভির মেয়াদ শেষ হওয়ার পর এসিসির নেতৃত্বে তামিম ইকবালকে দেখা যাবে কি না, সেটি নির্ভর করছে সংগঠনটির আনুষ্ঠানিক প্রক্রিয়া ও সদস্য দেশগুলোর সিদ্ধান্তের ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

1

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

2

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

3

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

4

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

5

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

6

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

7

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

8

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

9

মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার

10

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

11

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

12

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

13

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

14

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

15

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

16

চূড়ান্ত সেমিফাইনালের সূচি, ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ কি ফাইনাল

17

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

18

আইনজীবীকে মারধরের অভিযোগে মামলা

19

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

20