Jahirul Hasan
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাখাত সংশ্লিষ্ট বিষয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অগ্রাধিকারভিত্তিক শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে সরকারের অগ্রাধিকার, শিক্ষার আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সংযোগ আরও কার্যকর করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে অগ্রাধিকারভিত্তিক শিক্ষা পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের বিভিন্ন ধাপ নিয়েও কথা হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জিন পেসম, দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা ও দক্ষতা বৈশ্বিক প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ মার্টিন, সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ আব্দুল হাই সোফিজাদা, সিনিয়র অর্থনীতিবিদ সৈয়দ রাশেদ আল জায়েদ এবং সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ তাসনিনা রহমান।

বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্যায়ে ‘মিড-ডে মিল’ চালু, বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ, চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে নতুন দুটি বই সংযোজন এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিক্ষাক্রম চালুর বিষয়ে আলোচনা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ, আধুনিক পরীক্ষাগার ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের স্নাতকোত্তর এবং ছাত্রদের মাধ্যমিক ও সমমান পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন ও স্টার্টআপ কার্যক্রম সম্প্রসারণ, ইকোসিস্টেম ও ক্যারিয়ার কাউন্সেলিং অফিস স্থাপন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ঋণ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েও কথা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও বাধ্যতামূলক কারিগরি ল্যাব চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি এবং ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া শিক্ষাখাতের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগগুলো বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, নীতি পরামর্শ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ আরও কার্যকর করতে ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সূত্র : বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

1

শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর কাজ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে:

2

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

3

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

4

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

5

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

6

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

7

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

8

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

9

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

10

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

11

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

12

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

13

সাকিবের সঙ্গে তুলনায় মিরাজ বললেন, ‘আমি আমার মতো’

14

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

15

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

16

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

17

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

18

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

19

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

20