Jahirul Hasan
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়েই সফর ও বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।

প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেও জানান তিনি। বৈঠকটি নিয়ে আমি খুব খুশি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই প্রধানমন্ত্রী যখন উপযুক্ত সময় মনে করবেন, তখনই সফরটি হবে।

এদিকে বৈঠক শেষে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

1

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

2

হুথিদের ওপর হামলার জন্য ট্রাম্পকে দুবার ফোন, সৌদি যুবরাজকে য

3

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

4

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

5

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

6

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

7

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

8

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

9

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

10

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

11

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

12

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

13

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

14

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

15

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

16

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

17

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

18

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

19

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

20