Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’


বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ অস্কারের লড়াইয়ে নাম লিখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে সিন্ধু সরকার প্রযোজিত পাকিস্তানি চলচ্চিত্র ‘মেরা লিয়ারি’। মর্যাদাপূর্ণ এই একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) রেসে চলচ্চিত্রটির অন্তর্ভুক্ত হওয়াকে পাকিস্তান এবং সিন্ধু প্রদেশের জন্য এক বিশাল সম্মান বলে অভিহিত করেছেন জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন। 

সিনেমাটি চূড়ান্ত মনোনয়ন পেলে তা দেশটির সার্বিক চলচ্চিত্র শিল্পের জন্য এক অভাবনীয় ও ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। সিন্ধু তথ্য বিভাগের চলচ্চিত্র বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। 

জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সম্ভাব্য অংশীদারত্ব এবং বিনোদন খাতকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত কৌশলগত আলোচনা করা হয়।

বৈঠকে জ্যেষ্ঠ মন্ত্রী বলেন,‘ ‘মেরা লিয়ারি’ চলচ্চিত্রটি অস্কারের মনোনয়ন দৌড়ে শামিল হওয়া পাকিস্তান, বিশেষ করে সিন্ধু প্রদেশের জন্য এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্জন।’ চূড়ান্ত পর্বে সিনেমাটি অফিশিয়াল অস্কার মনোনয়ন নিতে পারলে তা দেশটির চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

তথ্য সচিব কাশিফ গুলজার শেখ এবং তথ্য মহাপরিচালক মইজ পীরজাদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে জানানো হয়, তথ্য বিভাগের অধীনে শুরু হওয়া প্রথম ধাপের চলচ্চিত্র প্রকল্পগুলোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

এসব চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে কদর বাড়াতে কাজ করছে দেশটির সরকার। ইতোমধ্যে সে দেশের ভেতরের ও বিদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম এবং অন্যান্য আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে সিনেমাগুলোর প্রদর্শন ও স্বত্ব বিক্রির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

1

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

2

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

3

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

4

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

5

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

6

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

7

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

8

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

9

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

10

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

11

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

12

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

13

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

14

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

15

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্

16

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

17

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

18

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম

19

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

20