Jahirul Hasan
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চাই।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শাহজাহান।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী ও মো. মজিবুর রহমান অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। জনকল্যাণে বৃহৎ অবদান রাখায় মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করে সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

কমিটির সদস্য মো. মজিবুর রহমান উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করে কাজ করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

বৈঠকে জানানো হয়, গত ১০ মার্চ পাইলটিং হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির (ফ্ল্যাগশিপ প্রোগ্রাম) আওতায় এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে কমিটির সভাপতি উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে : আইনমন্ত্রী

1

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

2

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

3

সুখবর পেল আর্সেনাল

4

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

5

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

6

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

7

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

8

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

9

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

10

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকা

11

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

12

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

13

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

14

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

15

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

16

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

17

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

18

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

19

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

20