Jahirul Hasan
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

বিভিন্ন সময় নানা ধরনের সিদ্ধান্তের কারণে সমালোচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। সুইস-ইতালিয়ান প্রশাসক সবশেষ বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার অংশীদারত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার ব্যর্থ পরিকল্পনা নিলে তার গদি নড়ে উঠেছে। উয়েফাসহ একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থা তার ওপর আস্থা হারিয়েছে। ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো খেলোয়াড়কে কিন্তু মুখ খুলতে দেখা যায়নি।

এখনও কোনো ফুটবলার ইনফান্তিনোর সমালোচনা না করলেও একটি ভিডিওতে ফুটে উঠেছে ভিন্ন এক চিত্র—তার প্রতি ‘স্পষ্টভাবেই বিরক্ত’ ক্রিশ্চিয়ানো রোনালদো! প্যারিসে ২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপের সমাপনী অনুষ্ঠানে দুজনের দেখা হয়েছিল। আল নাসর তারকা ও ফিফা প্রেসিডেন্টের মধ্যে কয়েক সেকেন্ডের কথা হয়। ইনফান্তিনো পর্তুগাল অধিনায়কের একহাজার গোলের ব্যাপারে বাতচিৎ করেন। 

ফিফা প্রেসিডেন্ট রোনালদোর সঙ্গে হাত মেলান। দুজন দুজনকে আলিঙ্গন করেন। তারপর তিনি বলেন, ‘কেমন আছ তুমি? ভালো? আর ২৩টি গোল, তাই না?’ রোনালদো উত্তর দেন, ‘হ্যাঁ।’ ফিফা প্রধান তারপর বলেন, ‘শুভ কামনা, হয়ে যাবে, এগিয়ে যাও।’ রোনালদো জবাব দেন, ‘ধন্যবাদ।’ তারপর যা হলো, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ইএসপিএন বলছে, ‘তার মুখ দেখলেই সব বোঝা যায়। ক্রিশ্চিয়ানো রোনালদোকে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলতে দেখা গেছে, তিনি এক হাজার গোলের কতটা কাছাকাছি সেই ব্যাপারে কথা হয়েছে। কিন্তু যেটা সত্যিই বিতর্ক তুলেছে সেটা ছিল তার চলে যাওয়ার সময় মুখের অভিব্যক্তি।’

ক্লিপে ইনফান্তিনোর সামনে রোনালদোকে হাসতে দেখা যায়। যখন তিনি চলে আসেন, তখন তার মুখের অভিব্যক্তি পাল্টে যায়। একেবারে ‘স্পষ্ট বিরক্তি’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

1

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

2

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

3

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

4

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

5

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

6

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

7

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

8

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

9

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

10

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

11

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

12

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

13

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

14

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

15

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

16

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

17

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

18

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

19

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

20