Jahirul Hasan
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজিতে আসছে তৃতীয় কিস্তি। ‘জান্নাত ৩’ নির্মাণের পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন নির্মাতারা। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে এগোতে চান নির্মাতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বিশেষ ভাট।

‘জান্নাত ৩’-এর চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এ নিয়েই বর্তমানে কাজ চলছে। অর্থাৎ গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত রোমান্টিক ক্রাইম ড্রামাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। এর গানগুলোও এখনো জনপ্রিয়।

সিনেমাটিতে ইমরান হাশমি অভিনয় করেন অর্জুন দীক্ষিত চরিত্রে। দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখা অর্জুন ছোটখাটো জুয়া থেকে ধীরে ধীরে ক্রিকেট বুকিংয়ের বড় চক্রে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তার যোগাযোগ তৈরি হয় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। অন্যদিকে সোনাল চৌহান অভিনয় করেন জোয়া চরিত্রে। অর্জুন ও জোয়ার প্রেম এবং অপরাধজগতের টানাপোড়েন ঘিরেই এগিয়েছিল গল্প।

প্রথম কিস্তির সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখ পরিচালিত সিনেমাটিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

এদিকে একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন ২’ নিয়েও কথা বলেছেন বিশেষ ভাট। তার দাবি, দ্রুত ব্যবসা করার উদ্দেশ্যে সিনেমাটি নির্মাণ করা হয়নি। নিজেদের অর্থ বিনিয়োগ করেই ছবিটি তৈরি করা হয়েছে। মুক্তির আগে কোনো পরিবেশক সিনেমাটি কিনতে আগ্রহ দেখাননি বলেও জানান তিনি।

‘জান্নাত ৩’-এর খবর সামনে আসার পর ইমরান হাশমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে তৃতীয় কিস্তিতে ইমরান থাকছেন কি না, থাকলে তার চরিত্র কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রযোজকের বক্তব্য অনুযায়ী, ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু হয়েছে। এখন অপেক্ষা, তৃতীয় কিস্তিতে দর্শকদের জন্য নির্মাতারা কী নতুন গল্প হাজির করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

1

বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন

2

এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না : রাইমা সেন

3

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

4

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

5

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

6

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

7

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্

8

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

9

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

10

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

11

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

12

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

13

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

14

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

15

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

16

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

17

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

18

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

19

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

20