Jahirul Hasan
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং, রোগীদের দুর্ভোগ


মাহাবুব তালুকদার,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের অভ্যন্তরীণ সভা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনদের অভিযোগ, জরুরি রোগী নিয়ে হাসপাতালে আসার পর দ্রুত চিকিৎসার পরিবর্তে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় দায়িত্বরত কোনো চিকিৎসককে জরুরি বিভাগে না পেয়ে খোঁজাখুঁজির পর জানা যায়, তারা হাসপাতালের একটি অভ্যন্তরীণ মিটিংয়ে অংশ নিচ্ছেন।

অভিযোগ রয়েছে, চিকিৎসকদের সভা চলাকালে জরুরি বিভাগের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। এতে রোগীর স্বজনরা উৎকণ্ঠায় পড়েন এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে এক রোগীর স্বজন বলেন, "জরুরি বিভাগে এসেও যদি চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? জরুরি রোগীর ক্ষেত্রে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ।"

হাসপাতালে উপস্থিত আরও কয়েকজন জানান, জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, প্রশাসনিক সভা চললেও জরুরি বিভাগে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মো. ইফতেখারুল ইসলাম বলেন, "চিকিৎসকদের নিয়ে জরুরি মিটিং ছিল। আমি এখনই তাদের পাঠিয়ে দিচ্ছি।"

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে জরুরি বিভাগে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দায়িত্বে অবহেলার সুযোগ থাকা উচিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

1

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

2

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

3

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

4

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ম

5

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্ন

6

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

7

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্

8

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

9

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

10

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

11

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

12

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

13

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

14

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

15

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

16

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

17

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

18

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

19

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

20