Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান


পর্দার তারকা রূপের বাইরে গিয়ে কঠিন সময়ে আরও একবার মানবেতর মানুষের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার সালমান খান। বর্তমানে নতুন সিনেমার শুটিং নিয়ে দম ফেলার ফুরসত নেই তার, অথচ এর মাঝেও ভারতের আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে এই অভিনেতাকে। বিপদে পড়া ঘরছাড়াদের কষ্ট লাঘবে নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু করেছেন তিনি।

আসামের বানভাসি এলাকাগুলোতে এখন হাহাকার। নদীগুলোর জল বিপদসীমা অতিক্রম করায় হাজার হাজার মানুষ ভিটেমাটি ছেড়ে আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় বন্যাদুর্গতদের কাছে জরুরি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন সালমান খান।

বর্তমানে নির্মাতা বংশী পৈডিপল্লীর নতুন একটি ছবির কাজে ভীষণ ব্যস্ত সালমান। তবে ব্যস্ততার দোহাই না দিয়ে প্রতিনিয়ত অসমের পরিস্থিতির খবর রাখছেন তিনি। অভিনেতার সরাসরি নির্দেশে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং অসমে অবস্থিত সালমান খান ফ্যান ক্লাবের সদস্যরা দিনরাত এক করে দুর্গতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। 

ইতোমধ্যেই প্রথম পর্যায়ের ত্রাণ পৌঁছানোর কাজ শেষ হয়েছে এবং আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে সাহায্য কার্যক্রম চালানের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু সাময়িক খাবারের যোগান দিয়েই ক্ষান্ত হচ্ছেন না ভাইজান; পানি, ওষুধ ও নিত্যপণ্যের পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও হাত বাড়ানোর আভাস পাওয়া গেছে বিভিন্ন প্রতিবেদনে।

সালমান খানের এই সহানুভূতিশীল উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন প্রিয় তারকাকে। তবে শুধু সালমান একা নন, বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরও অসমের সংকটময় অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষকে সহায়তার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন সঙ্গীতশিল্পীও দুর্গতদের ফান্ড তৈরিতে নিজ থেকে উদ্যোগ নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে:

1

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

2

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

3

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

4

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

5

জাতীয় দলে সাব্বিরের ফেরা নিয়ে যা বললেন লিটন

6

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি : শামা ও

7

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

8

মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

9

প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!

10

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে

11

এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম

12

তাহসিফের শেষ মেসেজ, ‘মা আসছি’

13

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

14

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

15

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

16

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

17

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

18

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

19

ইরানকে সহায়তা না করতে চীনকে ট্রাম্পের সতর্কবার্তা, আশ্বাস পা

20