Jahirul Hasan
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদেশ’

দুই দিনও লাগেনি ম্যাকাই টেস্ট শেষ হতে। অস্ট্রেলিয়া যা চেয়েছে, তেমন করেই যেন সব হয়েছে। টস জিতে বোলিং নিয়ে বাংলাদেশের ব্যাটারদের দাঁড়াতে দেয়নি। ৬৪ রানে অলআউট করেছে প্রথম ইনিংসে। তারপর নিজেরা ২১০ রান করে ৯৫ রানে শেষ করেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। স্বাভাবিকভাবে উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে, স্টুয়ার্ট ব্রডও তাকাচ্ছেন সন্দেহের চোখে।

অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় ইনিংস ও ৫১ রানে বাংলাদেশকে হারিয়েছে। অথচ ডারউইনে তারাই সফরকারীদের কাছে নতজানু ছিল। ইংল্যান্ডের সাবেক পেসার ব্রড অস্ট্রেলিয়ার বোলারবান্ধব পিচ প্রস্তুতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ইউটিউব চ্যানেল ফর দ্য লাভ অব ক্রিকেট-কে তিনি নিজের অনুভূতি জানান।


ব্রডের মতে, এই ধরনের পিচ শক্তিশালী সফরকারী দলগুলোর বিপক্ষে অস্ট্রেলিয়ার জন্য অযাচিত ঝুঁকি তৈরি করবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ এ ড্র করেছে। কিন্তু এনিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। স্টার্ক আবারও দানবীয় ছিল, বল সুইং করিয়েছে, পিচের সব জায়গায় বল বাউন্স ও সুইং করছিল।’

তিনি বলেন, ‘আমার মতে, আপনি যদি দল হিসেবে মনে করেন প্রতিপক্ষের চেয়ে আপনার খেলোয়াড়রা শক্তিশালী হোক, তবে ফ্ল্যাটার পিচে খেলা উচিত। যদি বাংলাদেশ টস জিতত এবং বোলিং নিতো, তাহলে তারা অস্ট্রেলিয়াকে ৬০ রানে অলআউট করত এবং তাদের বিরাট বিপদে রাখত। পিচটি বেশি ওঠানামা করার কারণে এটা ছিল ঝুঁকিপূর্ণ।’

ম্যাকাই টেস্ট শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। ১৯৩২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুততম সময়ে শেষ হয়েছে টেস্ট। শেষ সাতটি হোম ম্যাচে এটি ছিল তাদের তৃতীয় দুই দিনের টেস্ট। গত অ্যাশেজে পার্থ ও মেলবোর্নে দুই দিনে শেষ হয়েছিল খেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

1

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

2

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

3

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

4

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

5

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

6

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

7

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

8

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

9

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

10

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

11

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

12

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

13

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

14

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

15

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

16

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

17

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

18

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

19

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

20