Jahirul Hasan
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

 রাজপরিবারের সক্রিয় সদস্যের দায়িত্ব ছাড়ার ছয় বছর পর কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। 
বুধবার (১৯ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিস্ময়কর এ সিদ্ধান্তের কথা জানিয়ে ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ বলেছে, রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি ও তার স্ত্রী মেগান ‘মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে, তারা লন্ডনের বাইরে অবস্থিত বলে একটি ব্যক্তিগত, রাজপরিবারের সঙ্গে সম্পর্কহীন বাসভবনে উঠবেন।’

বিবিসিসহ যুক্তরাজ্যের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দম্পতির দুই সন্তান প্রিন্স আর্চি (৭) ও প্রিন্সেস লিলিবেট (৫), সেপ্টেম্বরের শুরুতে নতুন শিক্ষাবর্ষ শুরুর জন্য ইতোমধ্যে একটি ব্রিটিশ স্কুলে ভর্তি হয়েছে।

জানা গেছে, দম্পতি ইতোমধ্যে নতুন একটি বাড়ি পছন্দ করেছেন। তবে সেটি রাজপরিবারের অনেক বাসভবনের কোনোটি নয়।

২০২০ সালে রাজপরিবারের কর্মরত সদস্যের দায়িত্ব ছাড়ার পর থেকে হ্যারি ও মেগান ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। ২০২২ সালের পর থেকে তাদের সন্তানরা দাদা রাজা চার্লসের সঙ্গে দেখা করেনি।

৪১ বছর বয়সী হ্যারি ও ৪৫ বছর বয়সী মেগান ২০২০ সালে পরিবারের সঙ্গে তীব্র বিরোধের মধ্যে ব্রিটেন ছেড়ে উত্তর আমেরিকায় চলে যান। হ্যারি তার সবকিছু খোলাসা করে লেখা স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশ করার পর সেই বিরোধ আরও তীব্র হয়।

মার্কিন টকশো সঞ্চালক অপরাহ উইনফ্রের সঙ্গে তাদের খোলামেলা সাক্ষাৎকারও পারিবারিক দূরত্ব আরও বাড়িয়ে দেয়।

প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৭৭ বছর বয়সী রাজা চার্লসকে রবিবার জানানো হয় যে, সাসেক্সের ডিউক ও ডাচেস যুক্তরাজ্যে ফিরে বসবাসের পরিকল্পনা করছেন।

সংস্থাটি জানিয়েছে, রাজা ‘ব্যক্তিগতভাবে পরিবারের আরও সদস্যকে দেখার সুযোগকে স্বাগত জানিয়েছেন’। তবে তাদের মর্যাদায় কোনো পরিবর্তন আসবে না। দম্পতি রাজপরিবারের কর্মরত সদস্যও হবেন না।

সূত্র: বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

1

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্

2

তোমার মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, শুভশ্রীকে ভক্তদের খোঁচা

3

‘সিঙ্গাপুরকে হারানোর সামর্থ্য আমাদের ছিল’

4

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

5

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

6

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

7

ক্রিকেটের বাইরে নতুন পথচলায় যুক্ত হলেন বাবর আজম

8

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

9

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

10

যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন মার্কিন

11

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

12

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

13

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

14

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

15

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

16

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

17

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

18

পাকিস্তান সেনাবাহিনীতে এতো রদবদল কেন?

19

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

20