Jahirul Hasan
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার


২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দৌড় থেমেছিল শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে। নেইমার জুনিয়রের একমাত্র গোলটি কেবল সেলেসাওদের হারের ব্যবধান কমিয়েছে। এরপরই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া এই তারকা অবসরের ইঙ্গিত দেন। তবুও যদি-কিন্তু মেলাচ্ছেন অনেকে। নেইমার অবশ্য নিজের পুরোনো সিদ্ধান্তেই অটুট, জানিয়েছেন জাতীয় দলে তার অধ্যায় শেষ।

গতকাল (মঙ্গলবার) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে সান্তোস। এরপর মিক্সড জোনো জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নেইমার। এ সময় ৩৪ বছর বয়সী তারকা বলেন,  ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

এমন ঘোষণা মূলত ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অধ্যায়ে চূড়ান্ত সীলমোহর দিয়ে দিলো। ফলে এখন কেবল নিজের ক্লাব ক্যারিয়ারেই মনোযোগ দিতে পারবেন নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯ অ্যাসিস্ট করেছেন। এর আগে ২০১০ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় তার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তিনি মেটলাইফ স্টেডিয়ামে প্রথমবার ব্রাজিল সিনিয়র দলের হলুদ জার্সি গায়ে জড়ান। সেখানেই দিয়েছিলেন বিদায়ের ইঙ্গিত।

শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর নেইমার ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’  

জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছিলেন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক। অপূর্ণ রইলো বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিছুদিন আগে তার ২০৩০ বিশ্বকাপ খেলার গুঞ্জন ছড়ালেও, তা যে সত্যি নয় সেটাই প্রমাণ হলো নেইমারের সর্বশেষ মন্তব্যে।

এদিকে, সম্প্রতি চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ২-২ সমতায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের ভর্ৎসনা করার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। যা নিয়ে তিনি বলেন, ‘এসব সম্পূর্ণ মনগড়া গল্প। ইচ্ছাকৃতভাবে এমন খবর ছড়ানো হচ্ছে। ম্যাচের পর আমি শুধু বলেছিলাম, আমাদের আরও ভালো খেলতে হবে। এভাবে সহজে জয় হাতছাড়া করা যায় না। অধিনায়ক হিসেবে এসব বলা আমার দায়িত্ব। অন্য সতীর্থরাও (লুকাস ভেরিসিমো ও গাবিগোল) একই কথা বলেছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

1

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

2

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

3

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

4

ইউরোপেই থাকছেন সালাহ

5

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

6

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

7

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আটকা পড়েছেন দেড় লাখ যাত্

8

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

9

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

10

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

11

স্পিকারের সামনে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ

12

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

13

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

14

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

15

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

16

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

17

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

18

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

19

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

20