Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি


যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত উত্তেজনার মধ্যেই যুদ্ধক্ষেত্রের জন্য একটি নতুন সমীকরণ ঘোষণা করেছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি। তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন হামলায় নিহত প্রতিটি ইরানি বেসামরিক নাগরিকের মৃত্যুর বদলা নেওয়া হবে, একজন মার্কিন সেনার মৃত্যুর মাধ্যমে।

ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টার্স’-এর এই কমান্ডার আরও জানিয়েছেন, এই নীতিটি এখন আর কেবল কোনো সতর্কবার্তা নয়, বরং এটি একটি কার্যকর সামরিক কৌশল বা ‘অপারেশনাল ডকট্রিন’।

তিনি বলেন, তেহরান আগে যে নীতি নির্ধারণ করেছিল, তা এখন যুদ্ধক্ষেত্রে একটি আনুষ্ঠানিক নির্দেশনায় পরিণত হয়েছে। নিহত প্রতিটি ইরানি নাগরিকের বিপরীতে প্রতিশোধ হিসেবে একজন মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হবে। মার্কিন বাহিনীর উদ্দেশে তিনি আরও বলেন, আমরা আপনাদের জন্য নরকে যাওয়ার ‘ফ্রি’ ও সরাসরি টিকিট প্রস্তুত করে রেখেছি।

টানা ১৩তম রাতের মতো ইরানজুড়ে মার্কিন বাহিনীর আগ্রাসন চলাকালে এই সতর্কবার্তাটি এল। এসব হামলায় সেতু ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টসহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫৫ জন নিহত এবং ৬৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

এর আগে শুক্রবার ‘ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর’(আইআরজিসি) এবং ইরানি সেনাবাহিনী কুয়েত, জর্ডান, বাহরাইন ও ইরবিলে মার্কিন বাহিনীর অবস্থানরত ঘাঁটিগুলোতে পৃথক হামলার ঘোষণা দেয়। আইআরজিসি যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা মার্কিন বাহিনীর অবস্থানস্থল থেকে অন্তত ৫০০ মিটার দূরে সরে যান; একইসঙ্গে তারা আরও হামলার বিষয়ে সতর্ক করেছে।

ওয়াশিংটন স্বীকার করেছে, জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন এবং ইরাকে আরও একজন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন হতাহতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি।

সূত্র: ইরানা নিউজ এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেল

1

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

2

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকা

3

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

4

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

5

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

6

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

7

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

8

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

9

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার, শিগগিরই সিদ্ধান্ত

10

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

11

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

12

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

13

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

14

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

15

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

16

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

17

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

18

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

19

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

20