Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা দেওয়া হলো নৃত্যশিল্পী, অভিনেত্রী নোরা ফাতেহিকে। তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছে দেশটির এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণের সময় তিনি উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। 

ভিডিওতে নোরা ফাতেহি সেই বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ (প্লাস্টিকের খেলনা বিমান) বলে আখ্যা দেন। 

একটি চার্টার্ড ফ্লাইটকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি এভিয়েশন কোম্পানিটি। তাদের দাবি, নোরার এই মন্তব্যগুলো বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়া করা হয়েছে। 

ডিউনস এভিয়েশনের দাবি, সোশ্যাল মিডিয়ায় নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় এই নেতিবাচক মন্তব্যের কারণে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এর ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিলের হারও বেড়েছে।

ক্ষতিপূরণ হিসেবে এই তারকার কাছে ৩ কোটি রুপি দাবি করেছে কোম্পানিটি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও ও আনুষঙ্গিক বিষয় মুছে ফেলার পাশাপাশি প্রকাশ্যে নোরার কাছে ব্যাখ্যাও দাবি করা হয়েছে। ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

1

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

2

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

3

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

4

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

5

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

6

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

7

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

8

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

9

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

10

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

11

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

12

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

13

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

14

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

15

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

16

মিরাজের অনন্য কীর্তি

17

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

18

বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্র

19

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

20