Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮


জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোটো প্রদেশে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এখনও হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

রবিবার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কুমামোটো প্রদেশে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আরও দুজনের মৃত্যু ভূমিকম্পের কারণে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্পের পর ২১০টি আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ২০০ জনের বেশি মানুষ অবস্থান করছেন। এছাড়া ৩ হাজার ৪০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমামোটোতে ৬৯ হাজারের বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এখনও সরবরাহের পানি পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত চিকিৎসাকেন্দ্রগুলোও ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে।

এদিকে প্রচণ্ড গরমে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। শনিবার হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমামোটোর কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় পরিদর্শন ও মূল্যায়ন অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পর কুমামোটোর একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন কর্মী নিহত ও পাঁচজন আহত হন। শনিবার ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

1

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

2

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

3

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

4

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

5

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

6

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

7

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

8

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

9

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

10

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

11

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

12

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

13

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

14

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

15

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

16

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

17

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান

18

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

19

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

20