Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

আইপিএলের টানা তিন মৌসুমে ব্যর্থতার পর চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছেড়ে দিয়েছেন স্টিফেন ফ্লেমিং। তিনি ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যোগদান করছেন। সহকারী মাইক হাসি ও এরিক সিমন্সকেও সঙ্গে নিয়ে যেতে চান ফ্লেমিং।

এই পরিস্থিতিতে আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস নতুন কোচের সন্ধানে রয়েছে। চলতি বছরের পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকে তাদের আসর থেকে বিদায় নিতে হয়েছিল। দলের এমন সময়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন চেন্নাইয়ের কোচ হওয়র বিষয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

সম্প্রতি এক্সে সমর্থকদের সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার । এক সমর্থক তাকে জিজ্ঞেস করেন, সিএসকে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, তবে কি আপনি সেই প্রস্তাব বিবেচনা করবেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, সম্ভবত’। স্টেইন এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তাদের এসএ২০ দল ‘সানরাইজার্স ইস্টার্ন কেপ’ ও এমএলসি দল ‘ওয়াশিংটন ফ্রিডম’-এর ফাস্ট-বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে সিএসকে-র দায়িত্ব নেওয়ার জন্য ২০১৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানের নাম প্রস্তাব করেছেন। তবে ৩৯ বছর বয়সী অশ্বিন সংশয় প্রকাশ করেছেন, ২০২৮ সালে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলায় এই ইংরেজ ক্রিকেটার ২০২৭ সালে দলের দায়িত্ব নেবেন কি না। তিনি আরও বলেন, আগামী মৌসুমের জন্য এমএস ধোনিকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে।

অশ্বিন বলেন, আমার মনে হচ্ছে মরগান আসছেন, কারণ তার নাম নিয়ে বেশ আলোচনা চলছে এবং প্রাথমিক কথাবার্তাও হচ্ছে। এক্ষেত্রে দুটি পরিস্থিতি হতে পারে। প্রথমটি হলো তিনি কি এই বছরই দায়িত্ব নেবেন, নাকি মিনি-অকশনের সময় অন্য কেউ দল গঠনের পর তিনি দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেবেন।

আইপিএলে ডেল স্টেইনের রেকর্ড

৪৩ বছর বয়সী এই বোলার আইপিএলে ৯৫টি ম্যাচ খেলে ৯৭টি উইকেট নিয়েছেন। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তার যাত্রা শুরু করেন; সেখানে তিন মৌসুমে খেলে তিনি মোট ২৭টি উইকেট শিকার করেন। এরপর এই দুর্দান্ত পেস বোলার ডেকান চার্জার্সে (যা পরবর্তীতে এসআরএইচ বা সানরাইজার্স হায়দ্রাবাদে পরিণত হয়) যোগ দেন। সেখানে পাঁচ মৌসুমে ৬১টি ম্যাচ খেলে তিনি ৬৫টি উইকেট নেন। তার সেরা মৌসুমটি ছিল ২০১৩ সালে; সেবার ১৭টি ম্যাচ খেলে তিনি ১৯টি উইকেট শিকার করেন। ওই মৌসুমে তার সেরা বোলিং ফিগার ছিল ৩/১১ এবং ইকোনমি রেট ছিল প্রতি ওভারে ৫.৫৬ রান।

২০১৬ সালে গুজরাট লায়ন্সের হয়ে তিনি মাত্র একটি ম্যাচ খেলেন এবং কোনো উইকেট পাননি। এরপর তিন বছরের জন্য আইপিএল থেকে বিরতি নেন এবং পরে আবারও আরসিবি-তে ফিরে আসেন। ২০১৯ ও ২০২০ মৌসুমে দলটির হয়ে পাঁচটি ম্যাচ খেলে তিনি পাঁচটি উইকেট নেন এবং এরপর নিজের ক্রিকেট থেকে অবসর নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

1

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

2

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

3

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

4

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

5

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্ন

6

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

7

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

8

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

9

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

10

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

11

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

12

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

13

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

14

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

15

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

16

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

17

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন

18

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

19

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

20