Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ব্যাপারে যা বলল পাকিস্তান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল সংসদে বলেন, যদি বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় তাহলে তারা অবশ্যই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখবেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চুক্তিতে যোগ দেওয়ার আগে তারা এর ভালো ও খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে অন্যান্যদের উদ্বেগের অবকাশ নেই।”

খলিলুর রহমানের এই বক্তব্যের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি কথা বলেন। তিনি জানান, যদি বাংলাদেশ এতে যোগ দেওয়ার প্রস্তাব বা আগ্রহ দেখায় তাহলে তারা এ নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করবেন।

তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের বলেন, “এটি হলো একটি প্রতিরক্ষামূলক কাঠামো। যার লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।”

তিনি আরও বলেন, “একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এই চুক্তিতে সেসব দেশ যোগ দিতে পারবে যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে প্রতি একই অঙ্গিকার ব্যক্ত করে।”

বাংলাদেশকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি কোনো দেশ এতে যুক্ত হতে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় তাহলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে। তবে চুক্তিটি বর্তমানে একদমই প্রাথমিক অবস্থায় আছে বলে জানান তিনি।

সূত্র: আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

1

ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, তবে সবার জন্য নয়

2

৭ অক্টোবরের হামলা: আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ‘এড়িয়ে

3

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

4

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

5

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

6

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন— পাশে দাঁড়িয়ে ছবি ত

7

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

8

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

9

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

10

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

11

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্

12

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

13

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

14

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

15

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

16

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

17

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

18

রোনালদোর চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ভাঙতে পারেন যারা

19

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্

20