Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কার মানুষ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ একে-অপরের দেশকে কতটা পছন্দ বা অপছন্দ করেন সেটি নিয়ে একটি জরিপ চালিয়েছে পিউ রিসার্চ সেন্টার। এতে ওঠে এসেছে নানান তথ্য।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে অংশ নেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রাপ্তবয়স্করা।

বাংলাদেশ

এতে দেখা গেছে জরিপে অংশ নেওয়া ভারতীয়দের মধ্যে মাত্র ২৫ শতাংশ বাংলাদেশকে পছন্দ করেন। আর পাকিস্তানিদের মধ্যে ৬৬ শতাংশই বাংলাদেশকে ইতিবাচক হিসেবে দেখেন। অপরদিকে ৫৬ শতাংশ শ্রীলঙ্কান বাংলাদেশকে ভালো চোখে দেখেন।

ভারত

জরিপে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে ৪২ শতাংশ বলেছেন তারা ভারতকে পছন্দ করেন। পাকিস্তানের দিকে এ সংখ্যা মাত্র ৭ শতাংশ। আর শ্রীলঙ্কার ৭৯ শতাংশই ভারতকে ইতিবাচক হিসেবে দেখেন।

পাকিস্তান

পাকিস্তানকে পছন্দ করেন বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ। অপরদিকে ভারতের মাত্র ৮ শতাংশ পাকিস্তানকে ভালো চোখে দেখেন। শ্রীলঙ্কানদের মধ্যে ৫৭ শতাংশই পাকিস্তানকে পছন্দ করেন।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কাকে পছন্দ করেন ৪৭ শতাংশ বাংলাদেশি। ভারতীয়দের মধ্যে শ্রীলঙ্কাকে ভালো চোখে দেখার সংখ্যা ৪৯ শতাংশ। আর পাকিস্তানিদের মধ্যে ৫১ শতাংশই শ্রীলঙ্কাকে পছন্দ করেন।

পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, ২০২৪ সালের পর শ্রীলঙ্কানর মধ্যে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব বৃদ্ধি (৯ পয়েন্ট) পেয়েছে। অপরদিকে ভারতে ২০২৪ সাল থেকে বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা ১০ পয়েন্ট কমেছে।

অপরদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে। আর কমেছে ভারতের প্রতি।

সূত্র: পিউ রিসার্চ সেন্টার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

1

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

2

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

3

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

4

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

5

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

6

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

7

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

8

রোনালদোকে নিয়ে গুজব

9

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

10

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

11

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

12

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

13

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

14

শোকাহত মেসির পাশে রোনালদো

15

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

16

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

17

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

18

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

19

বিশ্ব বাঘ দিবস আজ

20