Jahirul Hasan
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের দায়িত্ব নিতে পাকিস্তানের কোচিং ছাড়ছেন নফকে

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যাশলে নফকের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ। তবে এশিয়ান গেমস শেষেই তিনি দলটির দায়িত্ব ছাড়বেন। কারণ আরও বড় প্রস্তাব এসেছে নেদারল্যান্ডস থেকে। সহযোগী দেশটির প্রধান কোচ হিসেবে নফকে দুই বছরের জন্য দায়িত্ব নেবেন।

এর আগে সম্প্রতি (জুলাই) ফিল্ডিং কোচ শেষ ম্যাকডারমট পাকিস্তানের দায়িত্ব ছেড়ে আফগানিস্তানের কোচিং প্যানেলে যোগ দেন। তারও আগে পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ব্যাটিং কোচ হানিফ মালিক এবং লম্বা সময়ের ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন মে মাসে অস্ট্রেলিয়া সিরিজ শেষে দায়িত্ব ছেড়েছিলেন। এবার সেই দলে যুক্ত হচ্ছেন নফকে–ও।

পাকিস্তানের সঙ্গে সাবেক এই অজি ক্রিকেটারের যাত্রা শেষ হচ্ছে ১৮ মাসেরও কম সময় পর। ২০২৫ সালের মে মাসে তিনি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে যুক্ত হয়েছিলেন। রায়ান কুকের স্থলাভিষিক্ত হয়ে নফকে নেদারল্যান্ডসের প্রধান কোচ হিসেবে চুক্তি করবেন ২০২৮ সালের শেষ পর্যন্ত। ওই সময়ের মাঝে আইসিসির দুটি (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ) বড় ইভেন্ট রয়েছে। সেই দুটি টুর্নামেন্টে বাছাই খেলতে হবে ডাচদের।

নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে নফকে জানিয়েছেন, ‘ডাচ পুরুষ দলের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দলটি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণকারী একটি দলে পরিণত হয়েছে। এটি একটি প্রতিভাবান ও অনুপ্রাণিত দল। আমার লক্ষ্য হলো তাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখা এবং পুরো কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া। কৌশল বা পরিকল্পনার আগে আমি পারস্পরিক বোঝাপড়া বা সম্পর্কের ওপরই বেশি গুরুত্ব দিই। নতুন এই দায়িত্ব শুরুর জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

নফকের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ, বিশ্বজুড়ে তিনি বিভিন্ন দলের হয়ে শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে নারী বিগ ব্যাশে ‘ব্রিসবেন হিট’, ‘দ্য হান্ড্রেড’-এ ‘লন্ডন স্পিরিট’ এবং অস্ট্রেলিয়ার নারী জাতীয় ক্রিকেট লিগে ‘কুইন্সল্যান্ড ফায়ার’-এর দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি নিউজিল্যান্ডে ওটাগো পুরুষ দলের কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন এবং নারী আইপিএলে ছিলেন ‘ইউপি ওয়ারিয়র্স’-এর সঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

1

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

2

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

3

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

4

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

5

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

6

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

7

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

8

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

9

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

10

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

11

ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হা

12

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

13

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

14

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

15

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

16

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

17

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

18

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

19

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

20