Jahirul Hasan
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

খেলতে খেলতে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করলেন ববি হাজ্জাজ

খেলাধুলা ও আনন্দময় কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়ানো এবং তাদের প্রকৃত শিখনদক্ষতা যাচাইয়ের ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার কোতোয়ালি থানার মাহুৎটুলী রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে লার্নিং টয়েস বিতরণ করেন এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক স্তরের মৌলিক শিখনদক্ষতা (এফএলএন) যাচাই করেন। প্রতিমন্ত্রী দেখেন, শিক্ষণীয় উপকরণের মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে বিভিন্ন জটিল বিষয় ও ধারণা সহজে অনুধাবন করতে পারছে। প্রথাগত পদ্ধতির চেয়ে হাতে-কলমে ও খেলনার মাধ্যমে শেখার এই পদ্ধতি শিক্ষার্থীদের আগ্রহ, উদ্দীপনা ও অংশগ্রহণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। 

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কেবল অবকাঠামো উন্নয়ন বা উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু শ্রেণিকক্ষে ঠিক কী শিখছে, নির্ধারিত শিখনফল অর্জন করতে পারছে কি না এবং শিক্ষকরা কতটা কার্যকরভাবে পাঠদান করছেন—তা নিয়মিত যাচাই করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় ভৌত অবকাঠামোর পাশাপাশি গণিত ও ইংরেজিসহ শিক্ষার্থীদের মৌলিক শিখনদক্ষতার ঘাটতি চিহ্নিত করা হচ্ছে। আনন্দময় ও অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে এসব ঘাটতি দূর করার পরিকল্পনা রয়েছে। পুরান ঢাকার বিদ্যালয় পরিদর্শনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে 'লার্নিং টয়েস'-এর ব্যবহার সারা দেশে বিস্তৃত করা যায় কি না, তা বিবেচনা করা হবে।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে নেতৃত্বের সংকট কাটাতে প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ হলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও নেতৃত্ব আরও গতিশীল হবে।

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, বিদ্যমান নিয়োগবিধি ও পিএসসির প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর প্রধান শিক্ষক পদে নিয়োগ সম্পন্ন হলে পরবর্তীতে সহকারী শিক্ষক নিয়োগের নতুন পথ তৈরি হবে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

1

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

2

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

3

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

4

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

5

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

6

বিশ্বকাপের আগে বুমরাহকে কম খেলানোর পরামর্শ শাস্ত্রীর

7

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্

8

বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া সেই কবির দিলেন রাজনীতি ছাড়ার ইঙ্

9

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

10

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

11

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

12

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

13

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপ

14

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

15

নিবন্ধনের আওতায় আসছে রাস্তার পাশের অস্থায়ী খাবারের দোকান

16

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

17

ফের একসঙ্গে দুই কিংবদন্তি

18

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

19

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

20