Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ার কানারগাঁওয়ে হাজী ওমর আলী মৃধা স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কানারগাঁও ঈদগাহ মাঠে জমজমাট পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে
বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমী উপস্থিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি। বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম সালাউদ্দিন ছৈয়াল। খেলার উদ্বোধক ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাকিল ঢালী। এ সময় আরও বিশেষ ছিলেন লিটন ভূঁইয়া, ফারুক ফকির, মনির ছৈয়াল, জনি চৌকিদার ও বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কানারগাঁও যুবসংঘ আয়োজিত এ টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন ফতেজঙ্গপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার মৃধা ও যুবদল নেতা কাজল ছৈয়াল।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের জন্যও পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

1

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

2

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

3

প্রেসিডেন্ট শির সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে : ট্রাম্প

4

‘গাজার কসাই’ নেতানিয়াহুকে আতিথেয়তা দেওয়ার পরিণতি ভালো হবে না

5

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্র

6

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

7

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

8

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

9

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

10

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

11

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

12

শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্

13

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

14

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

15

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

16

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

17

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

18

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

19

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

20