Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালমান খানকে আদালতের নোটিশ

বলিউড তারকা সালমান খানের নাম জড়িয়ে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সেই ঘটনাকে ঘিরে নির্মিত ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমার মুক্তি আটকে দিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালমান। এবার সেই মামলাতেই উঠল আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন। প্রযোজক অমিত জানির আবেদনের পরিপ্রেক্ষিতে সালমানের বক্তব্য জানতে চেয়েছেন দিল্লি হাইকোর্ট। 

শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ অমিত জানির আবেদনের বিষয়ে সালমানের জবাব চেয়ে নোটিশ জারি করেন। আগামী ১৬ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রযোজকের দাবি, সিনেমাটির মুক্তি বন্ধের আবেদন শুনে সিদ্ধান্ত দেওয়ার মতো ভৌগোলিক এখতিয়ার দিল্লি হাইকোর্টের নেই। তাই সালমানের দায়ের করা মামলাটি খারিজ করা উচিত।

আদালতে অমিত জানির আইনজীবী যুক্তি দেন, সালমান খান মুম্বাইয়ে বসবাস করেন, আর প্রযোজক থাকেন উত্তর প্রদেশের মিরাটে। তাদের কেউই দিল্লি হাইকোর্টের বিচারিক এলাকার বাসিন্দা নন কিংবা সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন না। সারা দেশের মতো দিল্লিতেও সিনেমাটির টিজার, পোস্টার ও প্রচারসামগ্রী প্রকাশিত হওয়াকে আদালতের এখতিয়ার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট বলেও মনে করেন না তিনি।

এর আগে সিনেমাটির মুক্তি ও প্রচার বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সালমান খান। অভিনেতার অভিযোগ ছিল, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং তার জীবনের ঘটনাপ্রবাহ কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘কালা হিরাণ’। ছবিতে তার নাম, চালচলন, বাচনভঙ্গি ও আইকনিক সিনেমাগুলোর আবহ হুবহু ফুটিয়ে তোলা হয়েছে। 

সালমানের দাবি, হরিণ শিকারের চারটির মধ্যে তিনটি মামলাতেই তিনি খালাস পেয়েছেন এবং বাকি আপিলগুলো এখনও রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই অবস্থায় সিনেমাটিতে নাটকীয়ভাবে তার বিচার প্রক্রিয়া তুলে ধরা হলে তা নিরপেক্ষ বিচার পাওয়ার আইনি অধিকারকে ক্ষুণ্ণ করবে। সেই সঙ্গে ছবির টিজারে তাকে অপরাধী হিসেবে ইঙ্গিত করা হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। 

তবে প্রযোজকের নতুন আর্জিতে পুরো বিষয়টি এখন থমকে গেছে আদালতের এখতিয়ার সংক্রান্ত মারপ্যাঁচে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক

1

অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো বাংলাদেশ, ঠাট্টার শিকার ইংল্যান্ড!

2

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

3

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

4

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

5

গাড়ি থেকে টেনেহিঁচড়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনত

6

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

7

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

8

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

9

সংসদের কার্যক্রমে গবেষণা বাড়াতে বিজ্ঞপ্তি দিয়ে প্রস্তাব আহ্

10

সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের

11

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

12

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

13

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

14

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

15

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন

16

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম

17

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অ

18

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

19

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

20