Jahirul Hasan
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান


কাস্পিয়ান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় এক বেসামরিক নাবিক নিহত হন। আর নিজেদের জাহাজে হামলার পর ইরান ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে আজ বুধবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

তবে কূটনৈতিক যোগাযোগের পর এ মুহূর্তে উত্তেজনা প্রশমিত হয়েছে বলে ইরানি ও পশ্চিমা সূত্রগুলো জানিয়েছেন।

নিউইয়র্ক টাইমস বলেছে, গত শনিবার কাস্পিয়ান সাগরে ইরানের ওই জাহাজে হামলা চালায় ইউক্রেন। এর জবাবে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরে ছোট বিস্ফোরকবাহী ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিয়েছিল তেহরান। যেটিকে বিশ্লেষকরা একটি প্রতীকি হামলা হিসেবে বিবেচনা করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি পরিকল্পনা অনুযায়ী হামলা চালাত তাহলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি হতো। কারণ অভিযোগ রয়েছে রাশিয়াকে ইরান ইউক্রেনে হামলা চালানোর জন্য সহায়তা করছে।

গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, পণ্যবাহী জাহাজে ইউক্রেনের হামলা জাতিসংঘের সনদের পরিপন্থি এবং এই হামলার জন্য কিয়েভকে জবাব দেওয়া হবে।

তবে পরবর্তীতে আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহার সঙ্গে ফোনে কথা বলেন। আন্দ্রি আরাঘচিকে তখন জানান, জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত এবং ইউক্রেন আর উত্তেজনা বৃদ্ধি চায় না। এরপর আরাঘচি এক্সে এক পোস্টে জানান, তারাও চান উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায়। কিন্তু বেসামরিক স্থাপনা ও বেসামরিকদের ওপর হামলা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়া হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জন্য ক্ষতিপূরণও চান তিনি।

মার্কিন সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে ফোনে কথা বলেন। কীভাবে উত্তেজনা প্রশমন করা যায় তারা সে ব্যাপারে আলোচনা করেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

1

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

2

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

3

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

4

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

5

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

6

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

7

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

8

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

9

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

10

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

11

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

12

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

13

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

14

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

15

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

16

ইকুয়েডরের দায়িত্বে আর্জেন্টাইন কোচ গাইয়ার্দো

17

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

18

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

19

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

20