Jahirul Hasan
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছুটি শেষে ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

দুই সপ্তাহের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় এবার আন্দোলনের তীব্রতা ও অবরোধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

সোমবার দেশটির ৪১টি উচ্চবিদ্যালয়ে অবরোধের খবর পাওয়া গেছে, যা ফ্রান্সের মোট ৩ হাজার ৭০০ উচ্চবিদ্যালয়ের প্রায় ১ শতাংশ।

ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্সইনফোর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্যারিস, মার্সেই ও রেন শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অবরোধের চেষ্টা করেন। অথচ ছুটি শুরুর আগের কয়েক সপ্তাহে দেশজুড়ে শত শত বিদ্যালয় অবরুদ্ধ ছিল।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, অবরোধ কিংবা অবরোধের চেষ্টার ঘটনা এখন খুবই সীমিত। কয়েকটি বিচ্ছিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই এমন ঘটনা ঘটছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে, তবে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়া বেআইনি। কয়েক লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ ঝুঁকির মুখে পড়তে পারে, এমন পরিস্থিতি সরকার মেনে নিতে পারে না।

গত সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। গত মাসে শিক্ষার দাবির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন আন্দোলনকারীরা। এতে শ্রমিক সংগঠন ও বিভিন্ন অধিকারকর্মীও যুক্ত হন। কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, দাঙ্গা ও দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে। এতে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সংখ্যালঘু সরকারের জন্য পরিস্থিতি রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- পুরোনো বিদ্যালয় ভবন সংস্কার, শিক্ষকসংখ্যা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য তৈরি করে- এমন ভর্তি পদ্ধতি বাতিল।

আন্দোলনের চাপের মুখে গত সপ্তাহে সরকার ২০২৮ সালের মধ্যে পারকুরসুপ বিশ্ববিদ্যালয় ভর্তি প্ল্যাটফর্ম ধাপে ধাপে পরিবর্তনের ঘোষণা দেয়। পাশাপাশি শিক্ষা খাতে পরিকল্পিত কর্মী ছাঁটাই বাতিল, ৫০০টি নতুন পদ সৃষ্টি, উচ্চবিদ্যালয়ের প্রথম বর্ষে প্রতি শ্রেণিতে সর্বোচ্চ ২৮ জন শিক্ষার্থী রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিদ্যালয় সংস্কারে ৪০০ কোটি ইউরো এবং উচ্চশিক্ষায় ১৫ হাজার নতুন আসন তৈরির ঘোষণাও আসে।

তবে শিক্ষার্থী প্রতিনিধিরা এসব উদ্যোগকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার ও বৃহস্পতিবার নতুন করে অবরোধের ডাক দিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন। বিশ্ববিদ্যালয়গুলোতে মঙ্গলবারকে ‘কালো দিবস’ পালনের আহ্বান জানিয়েছে শিক্ষার্থী ইউনিয়ন ইউএনইএফ।

 সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

1

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও

2

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প

3

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

4

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

5

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

6

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

7

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

8

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

9

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের স

10

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

11

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

12

১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে দেশের প্রায় অর্ধেক কিশোরীর, বলছে ইউ

13

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

14

পবিত্র মক্কায় হামলার বিরল সতর্কতা জারি সৌদির

15

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

16

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

17

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শু

18

ফ্রান্সে দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার ম্যাক্রোঁর

19

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

20