Jahirul Hasan
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বেরোবি প্রতিনিধি,

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রত্যেককে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সকলের এলাকা যেন এডিস মশার প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকে, সেজন্য সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউটসহ সকল অংশীজনকে সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপাচার্য। তিনি আরও বলেন,  ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ মাসুদ রানা, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ হারুন-আল-রশীদ, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

1

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

2

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

3

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

4

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

5

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

6

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

7

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

8

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

9

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

10

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

11

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

12

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইর

13

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

14

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

15

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

16

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

17

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

18

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

19

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের সুপ্রিম কোর্টে আপিল ট্

20