Jahirul Hasan
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ ফুটবলারকে


২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ মিশন ব্যর্থ হওয়ার পর এখন সামনে তাকাতে চাইছেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ-পরবর্তী পরিকল্পনায় নতুন প্রজন্মের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়ে ব্রাজিল কোচ জানিয়ে দিয়েছেন, নেইমার, দানিলো ও কাসেমিরোর জাতীয় দলের অধ্যায় শেষ।

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার ২৪ দিন পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে–কে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম বছরের কাজের মূল্যায়ন করেন আনচেলত্তি। একই সঙ্গে স্বীকার করেন, বিশ্বকাপে কৌশলগত কিছু ভুলও ছিল তার।

‘এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, কাসেমিরো—বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে,’ বলেন ব্রাজিল কোচ।

এই তিনজনের মধ্যে নেইমার জুনিয়র গতকালই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী দানিলো ও ৩৪ বছর বয়সী কাসেমিরো এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও আনচেলত্তির বক্তব্যে পরিষ্কার, ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের আর রাখা হচ্ছে না।

এখন ব্রাজিলের চোখ ২০২৮ কোপা আমেরিকার দিকে। আনচেলত্তির ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকার জন্য একটি নতুন ও প্রতিযোগিতাপূর্ণ দল তৈরি করা। এমন কিছু নতুন খেলোয়াড় খুঁজে বের করব, যারা দ্রুত দলে এসে অবদান রাখতে পারবে। আমি ২০৩০ সালের বিশ্বকাপের কথা বলছি না। প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।’

গোলকিপারের জায়গাতেও ভবিষ্যতের কথা ভাবছেন আনচেলত্তি। আলিসন ও এডারসনের অভিজ্ঞতার প্রশংসা করলেও নতুন প্রতিভা খুঁজে দেখার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি, ‘আমার মনে হয় আমাদের নতুন গোলকিপারদের দেখা উচিত। ব্রাজিলিয়ান লিগে তরুণ গোলকিপাররা খেলছেন। নতুন গোলকিপারদের নিয়ে খুব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই আমাদের পরিকল্পনা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

1

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

2

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

3

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

4

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

5

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

6

কোকিল নয়, সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন : কনকচাঁপা

7

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

8

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

9

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

10

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

11

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

12

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

13

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

14

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

15

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

16

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

17

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

18

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

19

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

20