Jahirul Hasan
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির শীর্ষ সামরিক প্রযুক্তিবিদ এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি। গত কাল রোববার ইরানের পার্লামেন্ট আখলাঘিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে।

ইরানের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আখলাঘির নিয়োগদানের প্রস্তাবটি বিল আকারে রোববার ইরানের পার্লামেন্ট মজলিশে উত্থাপন করে তাতে এমপিদের ভোট আহ্বান করা হয়। উপস্থিত ২৯০ জন এমপির মধ্যে ২৭৭ জনই এ প্রস্তাবের পক্ষে ভোট দেন।

এই নিয়োগের মাধ্যমে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হলেন আখলাঘি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের সঙ্গে নাসিরজাদেহও নিহত হয়েছিলেন।

আখলাঘি মূলত ইরানের শীর্ষ সমর প্রযুক্তিবিদ এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কঠিন-জ্বালানি চালিত প্রপালশন ব্যবস্থা, মহাকাশ প্রযুক্তি এবং সামরিক-শিল্প উৎপাদনের ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে তিনি ইরানের প্রতিরক্ষা বাহিনীর অধীন সংস্থা শহীদ বাঘের ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজশনের প্রধান হিসেবে কাজ করেছেন।

এর আগে তিনি শহীদ বাঘেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আখলাঘি এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই তিন সংস্থার সবই অবশ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। এছাড়া তার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাও রয়েছে।

ইরানের সরকারি বার্তাসংস্থা আইএসএনএ’র তথ্য অনুযায়ী ভোটের আগে আখলাঘি বলেছিলেন, “যদি আমি সংসদের আস্থা ভোট পাই, তবে অত্যন্ত সংবেদনশীল এক সন্ধিক্ষণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাঁধে পড়বে।”

“এমন পরিস্থিতিতে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন পরিস্থিতির সঠিক উপলব্ধি, বিভিন্ন ঘটনার পেছনের যুক্তি বোঝা, প্রভাবশালী প্রবণতাগুলো শনাক্ত করা এবং সম্ভাব্য বিভিন্ন ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি রাখা।”

আর ভোটের পর, অর্থাৎ ইরানের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন যে, তারা সম্ভবত আমাদের ওপর আক্রমণ করার সাহস পাবে না। তবে যদি তারা (যুক্তরাষ্ট্র) তা করে, তবে তারা নিজেরা এবং পুরো অঞ্চল ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।”

এদিকে আখলাঘি প্রতিরক্ষা হওয়ার পর এক বার্তায় তাকে শুভেচ্ছা জানিয়ে ইরানের প্রেসেডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “সামরিক কোনো পদমর্যাদা না থাকলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে আখলাখির ৪২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে তার অবদান অনেক। আমি তার সাফল্য কামনা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ একটি গোখরা সাপ, সতর্ক থাকুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

1

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

2

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

3

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

4

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

5

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান র

6

আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো

7

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

8

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

9

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

10

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

11

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

12

ব্যালন ডি’অর জয়ে যৌথভাবে শীর্ষে ফ্রান্স-আর্জেন্টিনা

13

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

14

‘জানুয়ারি মাসে যাতে শ্রমিকরা নতুন মজুরি পান সে লক্ষ্যে কাজ ক

15

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

16

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

17

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

18

যুক্তরাষ্ট্রের ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

19

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

20