Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। 

মুম্বাইয়ে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী সাজে উপস্থিত ছিলেন রানি। সবুজ রঙের লাল পাড় শাড়ির সঙ্গে মাথায় গাজরা আর গলায় মঙ্গলসূত্রে তিনি সবার নজর কাড়েন। 

পুরস্কার গ্রহণের পর মঞ্চে উঠে উপস্থিত সবাইকে চমকে দিয়ে পুরো বক্তব্যই মারাঠি ভাষায় দেন এই অভিনেত্রী।

বক্তব্যে মুম্বাইকে নিজের জন্মস্থান এবং ক্যারিয়ারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন রানি মুখার্জি। তিনি বলেন, এই শহর তাকে জীবন ও চলচ্চিত্রের নানা গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছে, যার মধ্যে কীভাবে সাফল্য ও ব্যর্থতা মোকাবেলা করতে হয় তাও রয়েছে। 

সম্প্রতি মহারাষ্ট্রে মারাঠি ভাষা ও সামাজিক-সাংস্কৃতিক পরিচয় নিয়ে ব্যাপক চর্চা ও আলোচনা চলছে। এর মধ্যে রানির স্থানীয় ভাষায় দেওয়া এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা পায়।

এই আয়োজনে বিনোদন জগতের আরও কয়েকজন প্রবীণ ও গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

1

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

2

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

3

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

4

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

5

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকা

6

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

7

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

8

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

9

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

10

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

11

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

12

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

13

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

14

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

15

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

16

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

17

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

18

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

19

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

20