Jahirul Hasan
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ্বান

ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাইয়ের দেওয়া মন্তব্য-ভবিষ্যতের যেকোনো যুদ্ধ হবে ‘ভিন্নধর্মী’-তা কোনো প্রতিরোধমূলক হুমকি নয় বলে জানিয়েছেন হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন অধ্যাপক সুলতান বারাকাত।

অধ্যাপক সুলতান বারাকাত ব্যাখ্যা করে বলেন, এই বক্তব্য দিয়ে মূলত ‘প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করা হয়েছে যেন তারা নতুন দফায় আরোপিত এসব মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকে।’

তিনি বলেন, ‘ইরান অনেকগুলো প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত, যার কিছু সরাসরি সীমান্ত ঘেঁষে এবং কিছু কাস্পিয়ান সাগরের মাধ্যমে যুক্ত। আর এদের মধ্যে ইরানের অনেক বন্ধুভাবাপন্ন দেশ রয়েছে। আমি মনে করি, এদের অনেকেই যুক্তরাষ্ট্রের কথা কানে তুলবে না এবং এই নতুন নিষেধাজ্ঞা এড়িয়ে পথ চলার সর্বোচ্চ চেষ্টা করবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় রেজাই এটাই বোঝাতে চেয়েছেন যে, আমরা সবার সাথে অর্থনৈতিক যুদ্ধে জড়ানোর ঝুঁকি নিতে পারি না। অবশ্য, এই মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের উল্টো ফলও বয়ে আনতে পারে, যেমনটা হরমুজ প্রণালি অবরোধের ক্ষেত্রে ঘটেছিল।’

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

1

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

2

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

3

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

4

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

5

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

6

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

7

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

8

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

9

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

10

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

11

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

12

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

13

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

14

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

15

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

16

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

17

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

18

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

19

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

20