Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

প্রায় চার বছর ধরে চলা সংঘাতের মধ্যে ইউক্রেনে পাঁচ লাখেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটন। এই সংখ্যা মস্কোর মোট ১৫ লাখ হতাহত সেনার (নিহত ও আহত মিলিয়ে) একটি অংশ বলেও জানান প্রতিরক্ষা প্রধান।

তবে এ বিষয়ে রুশ কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, চলতি বছরে ইউক্রেনের পাল্টা আক্রমণে মস্কোর অগ্রগতির গতি আগের চেয়ে কমে এসেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নাইটন সাংবাদিকদের জানান, রাশিয়ার সশস্ত্র বাহিনী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামও হারিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজারেরও বেশি সাঁজোয়া ও সুরক্ষিত যান, প্রায় ৩ হাজার আকাশ প্রতিরক্ষা ও আর্টিলারি ব্যবস্থা এবং ৩৭০টিরও বেশি বিমান ও হেলিকপ্টার রয়েছে।

তবে ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু বলেননি। রাশিয়ার আগ্রাসন পঞ্চম বছরে গড়িয়েছে এবং এর মধ্যেই ইউক্রেন জরুরি ভিত্তিতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। পাশাপাশি তারা কানাডার কাছ থেকে আরও সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। এদিকে সংঘাত বন্ধে আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে উভয় দেশের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট সম্মত হওয়ার দ্বারপ্রান্তে বলে দাবি করেছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

1

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

2

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

3

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

4

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

5

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

6

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

7

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

8

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

9

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

10

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

11

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

12

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

13

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

14

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

15

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

16

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

17

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

18

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

19

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

20