Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাইকার পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সচিব ইয়াসমীন পারভীন।

সাক্ষাৎকালে রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা, নারী শিক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী জাইকাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে শুধু অবকাঠামো খাতে নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। বিশেষ করে আন্তর্জাতিক মানের দক্ষ কেয়ারগিভার (সেবাপ্রদানকারী) তৈরি ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ নারীদের তৈরি ঐতিহ্যবাহী হস্তশিল্প জাপানের বাজারে রপ্তানির বিষয়ে তিনি সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী জানান, অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে তৃণমূল নারীদের জীবনমান ও দক্ষতা বাড়াতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ করা হচ্ছে। এ ছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প সরকারের একটি কার্যকর ও টেকসই সামাজিক বিনিয়োগ। এসব উদ্যোগে জাইকার কারিগরি সহযোগিতা প্রত্যাশা করলে প্রতিনিধিদল ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো জানান, জাইকা নারী ও শিশুর কল্যাণ, প্রান্তিক জেলেদের দক্ষতা বৃদ্ধি এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। ভবিষ্যতে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার

1

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

2

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

3

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

4

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

5

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

6

মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার

7

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

8

মক্কাকে লক্ষ্য করার অভিযোগ প্রত্যাখ্যান, সৌদির বিরুদ্ধে ইয়েম

9

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

10

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

11

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

12

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

13

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

14

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

15

পবিত্র মক্কায় হামলার বিরল সতর্কতা জারি সৌদির

16

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

17

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

18

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

19

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

20