Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি


দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও ফুটবলে ফিরছেন ইউক্রেনের তারকা ফুটবলার মিখাইলো মুদরিক। নিষিদ্ধ ড্রাগ ‘মেলডোনিয়াম’ ব্যবহারের অভিযোগে চার বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন চেলসির এই উইঙ্গার। তবে অ্যান্টি-ডোপিং নীতিমালার পরিবর্তন এবং শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার পর তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

রবিবার ফিফা ও সংশ্লিষ্ট ডোপিংবিরোধী কর্তৃপক্ষের অনুমোদনের পর ফুটবলে ফেরার পথ খুলে যায় মুদরিকের জন্য। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর আবারও মাঠে ফিরতে পেরে তিনি আনন্দিত।

২০২৩ সালে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও তার ফেরাকে স্বাগত জানিয়েছেন কোচ জাবি আলোনসো।

চেলসি জানিয়েছে, মুদরিককে ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং তার পূর্ণ ফিটনেস ফিরিয়ে আনার দিকেই এখন মূল নজর থাকবে। দীর্ঘ বিরতির পর ফেরায় নতুন মৌসুমের শুরুতে সরাসরি একাদশে সুযোগ নাও পেতে পারেন তিনি। প্রথম দিকে বেঞ্চ থেকে দলের সঙ্গে ফিরবেন এই তারকা।

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে হংকংয়ে দলের সঙ্গে যোগ দেবেন মুদরিক। আগামী ৫ আগস্ট সেখানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে চেলসি। সেই ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু করতে পারেন ইউক্রেনের এই ফরোয়ার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

1

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

2

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

3

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করার পর যা বললেন লিটন

4

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

5

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

6

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

7

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

8

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

9

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

10

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

11

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

12

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

13

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

14

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

15

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

16

গাজায় বিমান হামলায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

17

সাদা শাড়িতেও মোহময়ী মিম

18

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

19

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

20