Jahirul Hasan
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৪১ বছর বয়সেও মাঠে অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের পথে ছুটছেন তিনি। ফুটবলে তার দীর্ঘ ক্যারিয়ারের নেপথ্যে রয়েছে তার শৃঙ্খলিত জীবন ও খাদ্যাভ্যাস। তার খাবারের মেন্যুতে কী কী থাকে, তা নিয়ে কৌতূহলের সীমা নেই। কোনো ভাজাপোড়া থাকে না তার খাবারের তালিকায়, অ্যালকোহল বা চিনি তো থাকেই না। এসব অনেকের জানা। কিন্তু তার খাদ্য তালিকায় একটি খাবারের অনুপস্থিতি বিস্মিত করার মতো, যা সব খেলোয়াড়দের জন্য প্রোটিন ও ক্যালসিয়ামের অন্যতম প্রধান উৎস।

রোনালদোর সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও ব্যারোন জানালেন, পর্তুগিজ সুপারস্টার একদমই দুধ খান না। এমনকি দুগ্ধজাত খাবারও মুখে তোলেন না। মানুষের অন্য প্রাণী দুধ খাওয়ার বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে তারকা ফরোয়ার্ডের খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ পড়েছে দুধ ও দুধ থেকে তৈরি খাবার।

কারণ ব্যাখ্যা করে কভার্সডটকমকে ব্যারন বলেছেন, ‘দুধ একদম থাকে না। মানুষই একমাত্র প্রাণী যারা অন্য প্রাণীর দুধ পান করে। অন্য কোনো প্রাণী তিন মাস পরে দুধ পান করে না, যেমন বাছুর। এক প্রাণী আরেক প্রাণীর দুধ পান করে না। প্রকৃতিতে এমনটা দেখা যায় না। কেবল মানুষ ৩০, ৪০, ৫০ ও ৬০ বছর বয়স পর্যন্ত দুধ পান করে। দীর্ঘদিন ধরে দুধ পান করা প্রকৃতির সৃষ্টির বিরোধী। সে জন্যই রোনালদো তার খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাত কোনও খাবার রাখেন না।’

তাহলে কী কী খান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার? ব্যারন বলেছেন, ‘খাওয়ার ব্যাপারে কঠোর রোনালদোর কোনও কঠোর বিধিনিষেধ নেই। তবে পুষ্টির ভারসাম্য বজায় রাখেন। বিশুদ্ধ পুষ্টির উপর জোর দেওয়া হয়। যেমন সকালে অ্যাভোকাডো ডিম এবং চিনি ছাড়া কফি দিয়ে প্রাতঃরাশ করেন রোনাল্ডো। কোনও রকম মিষ্টি থাকে না।’

সারা দিন আর কী কী খান রোনালদো, তার সাবেক শেফ বললেন, ‘খুব সাধারণ। দুপুরের খাবারে থাকে মুরগি বা মাছের মতো চর্বিহীন প্রোটিন এবং প্রচুর শাকসবজি। চাল বা গম থেকে তৈরি কিছু থাকে না। শাকসবজি থেকেই প্রয়োজনীয় শর্করা সংগ্রহ করে রোনালদোর শরীর। দুপুরের খাবারের মতো রাতেও হালকা খাবার খান। চর্বি ছাড়া মুরগির মাংস বা মাছের পদ। সঙ্গে থাকে শাকসবজি। প্রতিটি খাবার তৈরি করা হয় বিশেষভাবে। যাতে সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় থাকে।’

দুধ ছাড়া আর কী কী খান না রোনালদো? ব্যারন বলেছেন, ‘মিষ্টি, রুটি বা পাস্তার মতো গম থেকে তৈরি খাবার, প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সম্পূর্ণভাবে এড়িয়ে চলেন। তবে স্বাস্থ্যকর চর্বি, উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার থাকে রোনালদোর প্লেটে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

1

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

2

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

3

সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্

4

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শিশু অ্যাকাডেমিতে নিরাপত্তা জোরদারে

5

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

6

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

7

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

8

সুখবর পেল আর্সেনাল

9

হামলার শিকার জাহাজ থেকে ২৫ সদস্যকে উদ্ধার করলো ওমানের নৌবাহি

10

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

11

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

12

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

13

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সলের গেজেট প্রকাশ

14

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

15

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

16

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

17

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

18

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

19

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

20